Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাঁচ বছর পর ওয়ানডেতে সাইফউদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

July 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কাতার যাচ্ছেন সাইফউদ্দিন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাকা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। সবকিছু ঠিক থাকলে প্রায় পাঁচ বছর পর আবারও ওয়ানডে দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি।

সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার এবার অনেকটা নাটকীয়ভাবেই স্কোয়াডে ফিরলেন। যদিও তৃতীয় ওয়ানডের একাদশে তিনি সুযোগ পাবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

সাইফউদ্দিনের দলে ফেরার পেছনে কারণ হয়েছে মুস্তাফিজুর রহমানের হ্যামস্ট্রিং ইনজুরি। চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতেও খেলতে পারেননি এই বাঁহাতি পেসার। একই কারণে তৃতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পুনর্বাসনের জন্য মুস্তাফিজ দেশে ফিরে আসবেন।

এক বিবৃতিতে বিসিবি জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য মুস্তাফিজের পরিবর্তে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না মুস্তাফিজ।

টি-টোয়েন্টি সিরিজের জন্য মুস্তাফিজের পরিবর্তে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার পরিকল্পনায় শুরুতে এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্মতি দিয়েছেন এই ডানহাতি পেসার।

অন্যদিকে চোটে থাকা ব্যাটার লিটন দাসের পরিবর্তে ওয়ানডে দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি।

আগামী ১১ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

Previous Post

সিরিজ হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশের

Related Posts

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে
বিশেষ প্রতিবেদন

সিরিজ হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশের

11
নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম
বিশেষ প্রতিবেদন

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

3
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যে কারণে দলে নেই মুস্তাফিজ

8

Discussion about this post

সর্বশেষ..

কাতার যাচ্ছেন সাইফউদ্দিন

পাঁচ বছর পর ওয়ানডেতে সাইফউদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

by cricbdadmin
0
1

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার মুস্তাফিজুর...

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

সিরিজ হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশের

by cricbdadmin
0
11

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময়ের যেন শেষই হচ্ছে না। একদিকে টানা হার, অন্যদিকে চোটে ছিটকে গেছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।...

নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

by cricbdadmin
0
3

ব্যাট হাতে লড়াই করেছিলেন। তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি ফিফটিও। কিন্তু সেই ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো কাজে এল না। জিম্বাবুয়ের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যে কারণে দলে নেই মুস্তাফিজ

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মুস্তাফিজুর রহমানের চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর মাঠে...

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD