বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে রেখে এক দিনের ও চার দিনের ম্যাচের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।
আসন্ন এই সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ‘এ’। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ক্রিকেটারদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতাসম্পন্ন কয়েকজন ক্রিকেটারকে নিয়েই দল গঠন করেছে তারা। ওয়ানডে ও চার দিনের উভয় স্কোয়াডেই রয়েছেন রায়ান বার্ল, ফারাজ আকরাম, ম্যাথু ক্যাম্পবেল, ক্লিভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, ভিনসেন্ট মাসেকেসা, আর্নেস্ট মাসুকু, তারিসাই মুসাকান্দা এবং আনতুম নাকভির মতো ক্রিকেটাররা।
গত বছরের অক্টোবরে হারারে স্পোর্টস ক্লাবে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে ‘এ’ দল। সেই ম্যাচের পর এবারই প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দলটি। এর আগে ২০২৫ সালের এপ্রিলে স্কটল্যান্ড সফরে গিয়ে এক দিনের ও বহুদিনের ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে ‘এ’।
সফরের সূচি অনুযায়ী, ৮ ও ১০ জুন বগুড়ায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি এক দিনের ম্যাচ। এরপর ১৩ জুন রাজশাহীতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ শেষে সিলেটে অনুষ্ঠিত হবে দুটি চার দিনের ম্যাচ, যার প্রথমটি শুরু হবে ১৭ জুন এবং দ্বিতীয়টি ২৪ জুন।
জিম্বাবুয়ে ‘এ’ দল
ওয়ানডে স্কোয়াড-
ফারাজ আকরাম, রায়ান বার্ল, ম্যাথু ক্যাম্পবেল, মাইকেল ফ্রস্ট, ট্রেভর গোয়ান্ডু, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ক্লিভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ভিনসেন্ট মাসেকেসা, আর্নেস্ট মাসুকু, তারিসাই মুসাকান্দা, আনতুম নাকভি।
চারদিনের ম্যাচের স্কোয়াড-
ফারাজ আকরাম, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ম্যাথু ক্যাম্পবেল, মুনাশে চিমুসোরো, মাইকেল ফ্রস্ট, ট্রেভর গোয়ান্ডু, ক্লিভ মাদান্দে, তানুনুরওয়া মাকোনি, টিনোটেন্ডা মাপোসা, ভিনসেন্ট মাসেকেসা, আর্নেস্ট মাসুকু, তারিসাই মুসাকান্দা, ডিয়ন মায়ার্স, আনতুম নাকভি।









Discussion about this post