Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

May 25, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে মালির বিপক্ষে মাত্র ২ রান খরচায় ৬ উইকেট নিয়ে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

নাবিলের দুর্দান্ত বোলিংয়ে মালির ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে। দলটি মাত্র ২৪ রানেই অলআউট হয়ে যায়। বতসোয়ানার হয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া এই পেসার নিজের দ্বিতীয় ম্যাচেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নাবিলের। ওই বছর দুটি ম্যাচ খেলার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। সাত বছর পর দলে ফিরে প্রথম ম্যাচেই ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। তবে দ্বিতীয় ম্যাচে তিনি যা করলেন, তা ছাপিয়ে গেল সব প্রত্যাশা।

মালির ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নাবিল। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। তবে আসল ঝড় ওঠে অষ্টম ওভারে। তখন মালির সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮ রান। ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ধস নামান তিনি। একই ওভারে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে মালিকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন। এরপর ইনিংসের দশম ওভারে ফিরে আরও তিন উইকেট শিকার করে নিজের ঐতিহাসিক স্পেল সম্পূর্ণ করেন।

নাবিলের বোলিং ফিগার ছিল ২.৪ ওভারে ২ রান দিয়ে ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এত কম রান খরচায় ৬ উইকেট নেওয়ার নজির ছিল না। আগের রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের হার্ষা ভরদাজের দখলে। তিনি ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

নাবিলের বিধ্বংসী বোলিংয়ে খুব সহজ লক্ষ্য পায় বতসোয়ানা। ২৫ রানের লক্ষ্য মাত্র ২.২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে টপকে যায় দলটি। ১০ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বতসোয়ানা, আর ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একাই নাবিল মাস্টার।

Previous Post

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7

Discussion about this post

সর্বশেষ..

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
1

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD