Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

May 20, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনায় ভরা শেষ দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। আগের দিন ৭ উইকেটে ৩১৬ রান তুলে ম্যাচে টিকে থাকার আশা জাগিয়েছিল সফরকারীরা। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১২১ রান। হাতে ছিল তিন উইকেট। ক্রিজে ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান।

সকালের শুরুতেই রিজওয়ানের ক্যাচ ফেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন পাকিস্তানের দুই ব্যাটার। ধীরে ধীরে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে থাকেন তারা। অষ্টম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচে নতুন উত্তেজনা ছড়িয়ে দেন রিজওয়ান ও সাজিদ।

তবে চাপের মুহূর্তে দলের হয়ে সামনে আসেন তাইজুল ইসলাম। ৯৬তম ওভারে তার ঘূর্ণিতে ভাঙে পাকিস্তানের প্রতিরোধ। ২৮ রান করা সাজিদ খান স্লিপে ক্যাচ দিলে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ। পরের ওভারেই শরিফুল ইসলামের বলে আউট হন ৯৪ রান করা মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানের এই ব্যাটার। এরপর দ্রুতই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। খুররাম শাহজাদকে আউট করে পাকিস্তানের শেষ আশা নিভিয়ে দেন তাইজুল।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভারে ১২০ রান খরচায় এই সাফল্য পান তিনি। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। এছাড়া নাহিদ রানা নেন দুটি উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য। শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারেনি সফরকারীরা।

Previous Post

‘আমরা তাদের অলআউট করব’

Next Post

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

5
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
5

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD