Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

May 19, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ৩৩৬ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত বড় রান তাড়া করে জয়ের রেকর্ড না থাকলেও সফরকারীরা ইতিবাচক ক্রিকেট খেলেই এগোচ্ছে।

আজ চতুর্থ দিনের শুরুতে সাবধানী ভঙ্গিতে ব্যাটিং শুরু করলেও দ্রুত রান তোলার কৌশল নেয় পাকিস্তান। আগের দিন কোনো রান ছাড়াই দুই ওভার শেষ করেছিল তারা। দিনের খেলা শুরু হওয়ার পর উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করেন দুই ওপেনার। তবে সেই জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। ৮ রান করে সাজঘরে ফেরেন আব্দুল্লাহ ফজল।

অন্য প্রান্তে কিছুটা আক্রমণাত্মক ছিলেন আজান আওয়াইস। তবে দলীয় অর্ধশতকের আগেই তাকেও ফেরান মেহেদী হাসান মিরাজ। ৪৯ বলে ২১ রান করেন এই ওপেনার। দুই ওপেনার ফিরে গেলেও ইনিংসের গতি কমতে দেননি অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম।

দুজনই দ্রুত রান তুলে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন। তৃতীয় উইকেটে মাত্র ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। প্রথম সেশন শেষে শান মাসুদ ৪১ এবং বাবর আজম ২৪ রানে অপরাজিত ছিলেন। তাদের ইতিবাচক ব্যাটিংয়ে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

বাংলাদেশের বোলাররা শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করলেও পাকিস্তানি ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতায় কিছুটা চাপে পড়ে যায়। ইনিংসের ২৪তম ওভার পর্যন্ত স্পিনার তাইজুল ইসলামকে আক্রমণে না আনা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রান করে বাংলাদেশ। ১৫৯ বলে ১২৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন খুররম শাহজাদ।

জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে গেলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। বাবর আজম ৬৮ রান করলেও বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে জ্বলে ওঠেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার ২৩৩ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। এছাড়া মাহমুদুল হাসান জয় ৫২ এবং লিটন দাস ৬৯ রান যোগ করলে বাংলাদেশ ৩৯০ রান সংগ্রহ করে। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের বিশাল লক্ষ্য।

Previous Post

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

Next Post

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

Related Posts

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

5
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

10
মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

7
Next Post
সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD