Friday, May 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

May 15, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে ক্রিকেটে ফেরার গুঞ্জনকে একেবারে স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফেরার উদাহরণ নতুন কিছু নয়, বরং অনেক ক্রিকেটারই বারবার সেই বৃত্তে ঘুরেছেন। কিন্তু ১৬ মাস আগে ওয়ানডেকে বিদায় বলা বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার জানিয়ে দিয়েছেন, তার আর ফেরার কোনো পরিকল্পনা নেই।

২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন মুশফিক। এরপর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর সামাজিক মাধ্যমে ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে আলোচনা শুরু হয়-বাংলাদেশ দলের প্রয়োজনেই নাকি আবার ফিরতে পারেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমি পেয়েছিলাম (প্রস্তাব)। তবে আমার মতে বাংলাদেশ ইনশা আল্লাহ এমন এক পর্যায়ে আছে এবং ভবিষ্যতেও যাবে। তখন মনে হয় না আমাকে দলের কোনো প্রয়োজনে আসবে।’

মুশফিকের অবসরের পর একসময় ওয়ানডে ক্রিকেটে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি আফগানদের কাছে ধবলধোলাইও হতে হয়েছিল মেহেদী হাসান মিরাজের দলকে। তবে সময়ের সঙ্গে বদলেছে দৃশ্যপট। গত সাত মাসে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও লিটন দাসের ধারাবাহিক পারফরম্যান্সও দলকে স্থিতি দিয়েছে। যে জায়গায় একসময় দীর্ঘদিন ভরসা ছিলেন মুশফিক নিজেই। তাই বর্তমান দলের অগ্রগতিতে সন্তুষ্ট হয়েই হয়তো ফেরার ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

তবে সাদা বলের ক্রিকেটে উন্নতির গল্প থাকলেও টেস্টে বাংলাদেশের পথচলা এখনো কঠিন বাস্তবতায় ঘেরা। ২৫ বছর পার করেও ২৬ জয়ের বিপরীতে ১১২ হার-পরিসংখ্যান খুব বেশি আশাব্যঞ্জক নয়। কিন্তু এই সংস্করণে দলের যে অগ্রগতি হয়েছে, তার পেছনে মুশফিক সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন মুমিনুল হক ও তাইজুল ইসলামকে।

দুজনই সীমিত ওভারের ক্রিকেটে অনেকটা আড়ালে পড়ে থাকা নাম। মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে, টি-টোয়েন্টি তো আরও আগে হারিয়ে গেছে তাঁর ক্যারিয়ার থেকে। আর তাইজুলও দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব কমই সুযোগ পেয়েছেন সাদা বলের ক্রিকেটে। অথচ টেস্টে দুজনই বাংলাদেশের নির্ভরতার প্রতীক। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল, দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। অন্যদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন তাইজুল।

এই দুই সতীর্থকে নিয়ে মুশফিকের মূল্যায়ন ছিল আবেগমিশ্রিত। তিনি বলেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এত দূর আসার পেছনে আমার কাছে দুই ব্যক্তির অবদান অনেক বেশি মনে হচ্ছে। তারা হচ্ছে মুমিনুল আর তাইজুল। কারণ, আমি গত দুই-তিন বছর ধরে একটা জিনিস বুঝতে পেরেছি যে শুধু এক সংস্করণে খেলার অনুভূতি কেমন হয়। কোনোরকম অভিযোগ না করেই প্রসেস অনুযায়ী কাজ করছে।’

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল মুশফিকের। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে খেলেছেন ১০১টি টেস্ট, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন শততম টেস্টের মাইলফলক। ৩৯ বছর বয়সে এসে ক্যারিয়ারের শেষ অধ্যায়ের বাস্তবতা বুঝলেও টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা একটুও কমেনি।

মুশফিকের কণ্ঠে সেটিরই প্রতিধ্বনি শোনা গেল সিলেটের সংবাদ সম্মেলনে, ‘ভালো লাগছে অবশ্যই খুবই ভালো। আর অবশ্যই ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যেক দিনই আমার কাছে আশীর্বাদ। সব সময় টেস্টকে প্রাধান্য দিয়ে থাকি।’

Previous Post

বিশ্বকাপের আগে আরেক মিশন বাংলাদেশের

Related Posts

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপের আগে আরেক মিশন বাংলাদেশের

6
সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

7
সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান
বিশেষ প্রতিবেদন

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

6

Discussion about this post

সর্বশেষ..

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

by cricbdadmin
0
1

ওয়ানডে ক্রিকেটে ফেরার গুঞ্জনকে একেবারে স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফেরার উদাহরণ নতুন কিছু...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিশ্বকাপের আগে আরেক মিশন বাংলাদেশের

by cricbdadmin
0
6

আগামী ১২ জুন পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ...

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় উইকেট। ম্যাচের দুদিন আগে উইকেটের যে চেহারা দেখা...

সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা যখন সিলেট টেস্ট সামনে...

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

বদলে যাচ্ছে দেশের লাল বলের ক্রিকেট

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে লাল বলের ক্রিকেটে। একসময় যেখানে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে ধীরগতির,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD