Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ দিনে জয়ের আশা ছাড়ছেন না আশরাফুল

May 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলে মোট লিড ১৭৯ রানে নিয়ে গেছে টাইগাররা। হাতে রয়েছে আরও একটি দিন। শেষ দিনের শুরুতেও ব্যাটিং চালিয়ে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশের। এমন পরিস্থিতিতে দলের জয়ের সম্ভাবনা দেখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

দিন শেষে সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না, এটা এমন একটা জিনিস। তো আমি বলবো যে এখনও আমি মনে করি যে উইকেটে যে সাহায্য আছে আমরা যদি কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে এখনও এই ম্যাচ জেতা সম্ভব।’

বাংলাদেশ কত রানে ইনিংস ঘোষণা করবে, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে লক্ষ্য যে কেবল জয়, সেটিও স্পষ্ট করেছেন আশরাফুল। তার ভাষায়, ‘এখনও আমরা বসিনি কত রান করে আমরা ছাড়বো। কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি যেকোনো ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি কালকে যদি কোনো বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।’

চলতি টেস্টে ওপেনাররা প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাদের সমালোচনার সুযোগ দেখছেন না আশরাফুল। তিনি মনে করিয়ে দেন, সাম্প্রতিক সিরিজেই ওপেনাররা দলের বড় শক্তি ছিলেন। আশরাফুল বলেন, ‘শেষ টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের তিনটা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, ১০০ রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে প্রায় ২৬৫ রান বা ২৩৫ রানের মতন করেছিল। সাদমান তিন ইনিংসে প্রায় ১৯০ এর বেশি রান করেছিল, দুইটা ৮০ রানের ইনিংস ছিল। জয়ের ক্যারিয়ার সেরা ১৭১ রানের একটা ইনিংস ছিল। এখানে দুইটা ইনিংসে রান হয়নি কারণ আমরা জানি যে আমরা টস হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলটা টিকে থাকা।’

এদিন ব্যাটিংয়ের সময় মুমিনুল হককে ঘিরে পাকিস্তানি ক্রিকেটারদের স্লেজিংও আলোচনায় আসে। তবে অভিজ্ঞ এই ব্যাটারের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘মুমিনুলের এটা ৭৬তম টেস্ট চলছে। বাংলাদেশের হয়ে ৫০০০ রান করল। এ ধরনের চ্যালেঞ্জ প্রচুর নিয়েছে জীবনে। সফলও হয়েছে। অতীতেও এমন অনেক ইনিংস দেখেছি, এ ধরনের পরিস্থিতি কীভাবে সামলাতে হয় সে জানে। অভিজ্ঞতার কারণেই এটা হয়। কুলই ছিল। স্লেজিংয়ের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেনি। পার্টনারশিপ হচ্ছিল, পাকিস্তানও চাচ্ছিল দ্রুত উইকেট নিতে।’

দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ মোট ব্যবধান দাঁড়িয়েছে ১৭৯ রান। হাতে আছে আরও সাত উইকেট। ৫৮ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত, তার সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।

Previous Post

শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

Next Post

বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য

Related Posts

বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য

8
শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা
বিশেষ প্রতিবেদন

শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

9
আইসিসির কঠোর হুঁশিয়ারি!
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ না খেলায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি

7
Next Post
বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য

বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য

Discussion about this post

সর্বশেষ..

বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য

বৃষ্টিভেজা ডিপিএলে আবাহনী-মোহামেডানের একপেশে আধিপত্য

by cricbdadmin
0
8

বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে, কিন্তু মাঠের লড়াইয়ে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি সেটি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

শেষ দিনে জয়ের আশা ছাড়ছেন না আশরাফুল

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলে মোট লিড...

শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

by cricbdadmin
0
9

চতুর্থ দিনের সকালটা ছিল হতাশার, কিন্তু আজ দিনের শেষটা বাংলাদেশের জন্য আশাবাদের। শুরুতেই দুই ওপেনার ফিরে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল...

আইসিসির কঠোর হুঁশিয়ারি!

বিশ্বকাপ না খেলায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি

by cricbdadmin
0
7

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে তদন্ত কমিটি গঠন করেছে যুব ও...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

নতুনদের নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
7

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাট মিলিয়ে ঘোষিত দলে বেশ কয়েকজন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD