Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

April 22, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের সঙ্গে কার্যকর বাউন্সার ও লেংথের বৈচিত্র্যে ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলছেন তিনি।

এই পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে, যেখানে ওয়ানডে বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন রানা। তার বর্তমান রেটিং পয়েন্ট ৪৪৭।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তিনি। মাত্র ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার কীর্তি, যা তাঁর দ্রুত উত্থানেরই প্রমাণ। চলমান সিরিজের দুই ম্যাচে মোট ৬ উইকেট শিকার করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই পেসার।

রানার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি দেখা গেছে। রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮ নম্বরে অবস্থান করছেন, যেখানে তাঁর রেটিং পয়েন্ট ৪৫৯। একই অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও নেপালের ললিত রাজবংশী। অন্যদিকে শরীফুল ইসলাম ৫০১ পয়েন্ট নিয়ে আগের মতোই ৩৯ নম্বরে অবস্থান ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রিশাদ ও শরীফুল যথাক্রমে ৪ ও ৩ উইকেট নিয়ে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছেন।

ব্যাটিংয়েও এসেছে ইতিবাচক পরিবর্তন। তানজিদ হাসান তামিম ১০ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪০ নম্বরে উঠেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তার ৫৮ বলে ৭৬ রানের ইনিংস বাংলাদেশের ৬ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখে। নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে অবস্থান করছেন। বৈশ্বিক পর্যায়ে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, আর ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

Related Posts

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ

0
জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

বল ছুড়ে মেরে শাস্তি পেলেন ইবাদত

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD