Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

April 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে বল হাতে নেমেছে বাংলাদেশ, তবে শুরুতে ব্যাট হাতে বেশ দৃঢ়তাই দেখিয়েছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। কিউইদের হয়ে ৩০ রান করে আউট হয়েছেন উইল ইয়াং, আর ৭ রান করে ফেরেন নিক কেলি। অন্য প্রান্তে অর্ধশতক তুলে ইনিংস ধরে রেখেছেন হেনরি নিকোলস।

তবে ম্যাচের গল্পটা শুরু হয়েছে টসের আগেই। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু বাংলাদেশের একাদশ ঘিরে তৈরি হয় বিভ্রান্তি।

প্রথমে দেওয়া টিম লিস্টে ‘সাব’ হিসেবে রাখা হয়েছিল তাসকিন আহমেদ-কে, আর একাদশে ছিলেন শরীফুল ইসলাম। কিছুক্ষণ পরই আবার জানা যায়, আসলে একাদশে নেই মুস্তাফিজুর রহমান-যা নতুন করে তৈরি করে ধোঁয়াশা।

শেষ পর্যন্ত পরিষ্কার হয়, ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজ। টসের ঠিক আগে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, তার জায়গায় খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।

এই আকস্মিক পরিবর্তনের মধ্যেই মাঠে নামে বাংলাদেশ। তিন পেসার নিয়ে গড়া আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

Related Posts

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ

0
জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

বল ছুড়ে মেরে শাস্তি পেলেন ইবাদত

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD