শুক্রবার থেকে শুরু হচ্ছে মাঠের নতুন মহারণ। ওয়ানডে ফরম্যাট দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজের, যা ঘিরে আগ্রহ শুধু দেশের ভেতরেই নয়, ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের বড় প্রশ্ন-এই সিরিজ দেখা যাবে কোথায়?
বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর আছে। সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি-সব ম্যাচই সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভির পর্দায়। টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও থাকছে দেখার সুযোগ। সে ক্ষেত্রে ভরসা টাপমাড ওয়েবসাইট ও অ্যাপ।
সফরকারী নিউজিল্যান্ড দলের সমর্থকেরাও পিছিয়ে থাকছেন না। তাদের জন্য ম্যাচগুলো সম্প্রচার করবে স্কাই স্পোর্টস নিউজিল্যান্ডে, টিভির পাশাপাশি যার ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে।
ইউরোপের দর্শকদের জন্যও রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে এই সিরিজ সরাসরি দেখাবে টিএনটি স্পোর্টস টিভি ও অনলাইন দুই মাধ্যমেই।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও সিরিজটি দেখার সুযোগ থাকছে। সেখানে অনলাইন প্ল্যাটফর্ম ফানকোডে দেখা যাবে সব ম্যাচ। একই প্ল্যাটফর্মে খেলা উপভোগ করতে পারবেন নেপালের দর্শকেরাও।
পাকিস্তানে অনলাইনে ম্যাচগুলো দেখাবে ট্যাপম্যাড, আর টেলিভিশনে সম্প্রচার করবে পিটিভি স্পোর্টসে।
বিশ্বের অন্য প্রান্তেও থাকছে সম্প্রচারের আয়োজন। অস্ট্রেলিয়ায় খেলা দেখাবে ফক্স স্পোর্টসে, আর উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম স্পোর্টস সেন্ট্রালে সরাসরি সম্প্রচার করা হবে পুরো সিরিজ।










Discussion about this post