Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নজর কাড়লেন শরিফুল, জিতলেন বাবরের আস্থা

March 29, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নজর কাড়লেন শরিফুল, জিতলেন বাবরের আস্থা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে পেশোয়ার জালমি। এই ম্যাচেই ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩১ রান খরচ করলেও কোনো উইকেট পাননি তিনি, তবে বোলিংয়ে ছিল নিয়ন্ত্রণের ছাপ।

অভিষেক ক্যাপটি শরিফুলের হাতে তুলে দেন দলের অধিনায়ক বাবর আজম। ম্যাচে পাওয়ারপ্লেতে নিজের তিন ওভারে মাত্র ২০ রান দেন শরিফুল, যেখানে অন্য বোলাররা তুলনামূলক খরুচে ছিলেন। নতুন বলে নিয়ন্ত্রিত বোলিং করে দলকে ভালো অবস্থানে রাখতে ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার।

ম্যাচ শেষে বাবর আজমের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা নিয়ে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে পিএসএলে অভিষেক হয়েছে। সকালে যখন বললো আমি আজকে খেলব, খুব ভালো লেগেছে। সত্যি খুব ভালো লাগছিল পিএসএলে অভিষেক হবে। বাবর ভাইয়ের সাথে আগে এলপিএলে একসাথে খেলেছিলাম। আমার খেলা দেখেছে, বিশ্বাস রেখেছে। বলেছে, তুমি খেলো সমস্যা নাই, তোমার যেটা মন চায় করো। অনেক সাহায্য করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ওভারে বল করছিলাম, বলেছে শুধু তুমি গুড লেন্থে বল করো। বাউন্ডারি মারলেও সমস্যা নেই। পরে বলেছে তোমার যে ফিল্ডিং লাগে আমাকে বলবা। যা করতে মন চাচ্ছে আমাকে বলবা। আসলে কয়েকটা ম্যাচে পাওয়ারপ্লেতে রান হচ্ছে ৬০+। অই জায়গাতে এই উইকেটে বল খুব সুন্দর ব্যাটে আসে তাই রান হচ্ছে। বাবর ভাই বলেছিল তুমি পাওয়ারপ্লেতে ভালো করো। চেষ্টা করছিলাম উইকেটের, হয়নি সমস্যা নাই ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব। দেশেও নতুন বলে বল করি, অই কারণে অভ্যাস ছিল, তাই মোটামুটি একটু ভালো করতে পেরেছি আলহামদুলিল্লাহ।’

শরিফুল বলেন, ‘আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো খেলতে পারি, দেশের নাম উজ্জ্বল করতে পারি, সবাই যাতে সুস্থ থাকতে পারি। ২-১ ম্যাচ কেউ খারাপ করলেও ভয় পাবেন, আমরা আবার ব্যাক করব ইনশাআল্লাহ।’

Previous Post

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ বিসিবির

Next Post

অবশেষে ঢাকায় ফিরলেন বুলবুল, সামনে বড় চ্যালেঞ্জ

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

7
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
Next Post
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

অবশেষে ঢাকায় ফিরলেন বুলবুল, সামনে বড় চ্যালেঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD