Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের এবার সামনে নিউজিল্যান্ড

March 16, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের এবার সামনে নিউজিল্যান্ড
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। ঈদুল ফিতরের আগে এই জয় যেন ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে এসেছে। ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জয়ের স্মৃতি নিয়েই উৎসবের আমেজে থাকছে ভক্তরা। তবে সেই আনন্দ বেশিদিন ধরে রাখার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা, কারণ সামনে অপেক্ষা করছে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ-নিউজিল্যান্ডের বিপক্ষে।

আগামী ১৩ এপ্রিল তিন সপ্তাহের সফরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। সীমিত ওভারের এই সিরিজের মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ওয়ানডে ম্যাচগুলো, কারণ সেগুলোর ফলাফল সরাসরি প্রভাব ফেলবে আইসিসি র‍্যাঙ্কিং ও বিশ্বকাপের পথচলায়।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান শক্ত করতে হবে বাংলাদেশকে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে সেই লক্ষ্যপূরণের পথে কিছুটা এগিয়েছে দলটি। সিরিজ জিতে তিনটি রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের ঝুলিতে। ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের এই অগ্রগতির ফলে দশ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৭৭। পাকিস্তান সিরিজের আগে দুই দলের ব্যবধান ছিল মাত্র এক পয়েন্ট। এখন সেই ব্যবধান বেড়ে হয়েছে দুই। এর আগে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজকে ২–১ ব্যবধানে হারিয়েও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের, কিন্তু পাকিস্তানের বিপক্ষে সাফল্য এনে দিয়েছে কাঙ্ক্ষিত পরিবর্তন।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য আরও বড় সুযোগ হয়ে উঠতে পারে। কারণ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কিউইদের অবস্থান দ্বিতীয়। এমন শক্তিশালী দলের বিপক্ষে ভালো ফল করতে পারলে র‍্যাঙ্কিং পয়েন্ট বাড়ার সম্ভাবনাও থাকবে বেশি।

তবে নিউজিল্যান্ডের পুরো শক্তির দল বাংলাদেশ সফরে নাও দেখা যেতে পারে। ওই সময় ভারতের আইপিএল চলবে, যেখানে ব্যস্ত থাকবেন কিউইদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসনের মতো ক্রিকেটাররা আইপিএলে অংশ নেওয়ার কারণে সফরে নাও থাকতে পারেন।

এ ছাড়া একই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগ। সেখানে খেলবেন মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। ফলে তাদের বাংলাদেশ সফরে অংশ নেওয়ার সম্ভাবনাও কম। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কিছুটা সুবিধা তৈরি করতে পারে।

পাকিস্তান সিরিজের আগে থেকেই বাংলাদেশ দল ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রতিটি ম্যাচ ও সিরিজ থেকেই পয়েন্ট সংগ্রহ করা এখন দলের প্রধান লক্ষ্য। তার মতে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হলে প্রতিটি ম্যাচের গুরুত্ব বুঝে এগোতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জানা গেছে, ওয়ানডে ম্যাচগুলো মিরপুরে এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে।

Previous Post

পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়েও এগিয়ে গেল বাংলাদেশ

Next Post

পরিকল্পনার কারণে বেঞ্চে সৌম্য, ব্যাখ্যা দিলেন মিরাজ

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

6
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

পরিকল্পনার কারণে বেঞ্চে সৌম্য, ব্যাখ্যা দিলেন মিরাজ

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
6

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD