Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেশের ক্রিকেট কলঙ্কিত, ক্ষমতায় এলে তদন্ত হবে: আমিনুল হক

January 26, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশের ক্রিকেট কলঙ্কিত, ক্ষমতায় এলে তদন্ত হবে: আমিনুল হক
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্বাচনী প্রচারণায় নেমেই দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাস্তবতা তুলে ধরলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী সোমবার ২৬ জানুয়ারি সকালে মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

গণসংযোগ চলাকালে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। খেলার মানুষ হিসেবে ক্রীড়াঙ্গনের দুরবস্থায় নিজের উদ্বেগ প্রকাশ করে তিনি ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।’

তিনি মনে করেন, বর্তমান বোর্ডের ব্যর্থতার প্রভাব সরাসরি জাতীয় দলের ওপর পড়ছে। ক্রিকেট কূটনীতির দুর্বলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ ক্রিকেট কূটনীতির অভাবের কারণে বাংলাদেশ দল নিরাপত্তা জটিলতায় পড়ছে। নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার, দেশের স্বার্থ আগে। কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।’

নির্বাচন পরবর্তী সময়ের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে আমরা যদি জয়ী হতে পারি এবং আল্লাহ যদি আমাদের কবুল করেন, তবে অবশ্যই এই বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট কিংবা আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা এই ক্ষতির সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে।’

Previous Post

১ কোটি ৮৪ লাখ টাকার রুপির নিলামে নজরে মুস্তাফিজ

Next Post

ট্রফির আনন্দে রাজশাহী, ছাদখোলা বাসে বিজয়মিছিল

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

2
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
ট্রফির আনন্দে রাজশাহী, ছাদখোলা বাসে বিজয়মিছিল

ট্রফির আনন্দে রাজশাহী, ছাদখোলা বাসে বিজয়মিছিল

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
2

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD