Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইসাখিলের সেঞ্চুরি ছাপিয়ে হৃদয়ের ম্যাচজয়ী ইনিংস

January 18, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইসাখিলের সেঞ্চুরি ছাপিয়ে হৃদয়ের ম্যাচজয়ী ইনিংস
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

তিন বলে যখন প্রয়োজন মাত্র তিন রান, তখন টিভি পর্দায় ভেসে ওঠে তাওহিদ হৃদয়ের মুখ। ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে মুখে হাত বুলাচ্ছিলেন তিনি, চোখেমুখে স্পষ্ট ছিল টানটান উত্তেজনার ছাপ। দল তখন জয়ের একেবারে দোরগোড়ায়, অথচ তিনি তখন ক্রিজে নেই।

শেষ ওভারে খানিকটা নাটকীয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। রংপুর রাইডার্স ঠিকই পৌঁছে যায় লক্ষ্যে, আর হৃদয়ের মুখেও ফুটে ওঠে স্বস্তির হাসি। শেষ মুহূর্তে মাঠে থাকতে না পারলেও ম্যাচ জেতানো সেঞ্চুরির নায়ক যে তিনিই।

বিপিএলের প্রাথমিক পর্বের শেষ দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী ২০ ওভারে তোলে ২ উইকেটে ১৭৩ রান। জবাবে রংপুর ১৯.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে, হাতে থাকে ৮ উইকেট।

নোয়াখালীর ইনিংসের শুরুটা ছিল বেশ ধীরগতির। প্রথম দুই ওভারে আসে মাত্র তিন রান। তৃতীয় ওভারে নাহিদ রানাকে চার ও ছক্কা হাঁকিয়ে ইনিংসে গতি আনার ইঙ্গিত দেন হাসান ইসাখিল। পঞ্চম ওভারে ফাহিম আশরাফকে ছক্কা মারলেও পাওয়ার প্লে শেষে দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩৩ রান। সে সময় ২৫ বল খেলে ইসাখিলের রান ছিল ২০।

এর মধ্যেই আউট হয়ে যান মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামা রহমতউল্লাহ আলি। অল্প সময় পর আলিস আল ইসলামের দৃষ্টিনন্দন ডেলিভারিতে বোল্ড হন জাকের আলি। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া এই কিপার-ব্যাটসম্যানের বিপিএল শেষ হয় হতাশার পরিসংখ্যান নিয়ে।

পাওয়ার প্লের পর আরও কমে যায় রানের গতি। পরের তিন ওভারে কোনো বাউন্ডারি আসেনি, ১০ ওভারে নোয়াখালীর রান ছিল মাত্র ৪৭। একপর্যায়ে ৩৫ বলে ২৩ রানে আটকে ছিলেন ইসাখিল। তবে ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেন তিনি। ৫০ বলে ফিফটি স্পর্শ করার পর পাশে দাঁড়ানো হায়দার আলিও ছন্দ খুঁজে পান।

১৭ ওভার পর্যন্ত ইসাখিলের সেঞ্চুরি খুব একটা নিশ্চিত মনে হচ্ছিল না, তখন তাঁর রান ছিল ৬৭। তবে পরের দুই ওভারে দুটি ছক্কা ও একটি চারে তিনি এগিয়ে যান শতরানের পথে। শেষ ওভার শুরু করেন ৮৭ রান নিয়ে। আকিফ জাভেদের প্রথম বলটি নো হলেও সেটিকে পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি। পরের বলের ফ্রি হিটে বল পাঠান গ্যালারিতে। ৭০ বলে দুই রান নিয়ে পূর্ণ করেন শতক, পরের বলেই মারেন আরেকটি ছক্কা। শেষ বলে হায়দারের বাউন্ডারিতে শেষ হয় নোয়াখালীর ইনিংস।

ইসাখিল ও হায়দারের অপরাজিত জুটিতে আসে ৭৪ বলে ১৩৭ রান, যা এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। শেষ ছয় ওভারে নোয়াখালী তোলে ৯১ রান। ইসাখিল অপরাজিত থাকেন ১০৭ রানে, হায়দার করেন ৪২।

১৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই রংপুরকে এগিয়ে নেন তাওহিদ হৃদয়। প্রথম চার ওভারেই তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও একটি ছক্কা। পাওয়ার প্লেতে রংপুর তোলে ৫৫ রান, যার মধ্যে হৃদয়ের অবদান ২৬ বলে ৪৭। অপর প্রান্তে দাভিদ মালান ছিলেন বেশ নীরব, পরে আর ছন্দেও ফিরতে পারেননি।

মালান আউট হলে ভাঙে ৭৮ রানের উদ্বোধনী জুটি। হৃদয় তখন করেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে গড়ে তোলেন আরও ৮৭ রানের জুটি। ২৭ বলে ফিফটি পূর্ণ করা হৃদয় ৫৭ বলেই স্পর্শ করেন সেঞ্চুরি। বিপিএলে এটি তাঁর দ্বিতীয় শতক এবং এবারের আসরে সব মিলিয়ে তৃতীয়।

জয় থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন হৃদয়। তখন কিছুটা চাপ তৈরি হলেও লিটন দাস ও খুশদিল শাহ ঠান্ডা মাথায় বাকি কাজটা সেরে ফেলেন। দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রংপুর।

এই জয়ে এবারের লিগ পর্বে রংপুর রাইডার্সের জয়সংখ্যা দাঁড়াল ছয়ে। অন্যদিকে ১০ ম্যাচে অষ্টম হার নিয়ে বিপিএল অভিযান শেষ করল প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস। রংপুর আগেই নিশ্চিত করেছে প্লে-অফ, এখন তাদের অপেক্ষা প্রথম কোয়ালিফায়ারের প্রতিপক্ষ নির্ধারণের। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ম্যাচজয়ী সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর-

নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৭৩/২ (ইসাখিল ১০৭*, রহমতউল্লাহ ৯, জাকের ৩, হায়দার ৪২*; ফাহিম ৪-০-৩৩-০, আকিফ ৪-০-৫৩-০, নাহিদ ৪-০-৪০-১, আলিস ৪-০-২২-১, খুশদিল ৪-০-২২-০)।
রংপুর রাইডার্স: ১৯.৪ ওভারে ১৭৪/২ (মালান ১৫, হৃদয় ১০৯, লিটন ৩৯*, খুশদিল ৩*; হাসান ৪-০-২৩-১, মুশফিক ৪-০-৪৭-০, মেহেদি রানা ৩.৪-০-৩১-০, সাব্বির ২-০-১৫-০, জাহির ৪-০-২৭-১, রহমত ১-০-১২-০, সৌম্য ১-০-১৮-০)।
ফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তাওহিদ হৃদয়।

Previous Post

শারমিনের ফিফটিতে য়ুক্তরাষ্ট্রকে অনায়াসে হারাল বাংলাদেশ

Next Post

বাংলাদেশের ম্যাচ না সরালে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি

বাংলাদেশের ম্যাচ না সরালে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD