Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হাসপাতালে আবেগাপ্লুত তামিম বললেন- ‘সবাই তার জন্য দোয়া করুন’

December 1, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তামিমের বার্তা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও। ৮০ বছর বয়সী এই নেত্রী বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতিও চলছে।

এ অবস্থায় দেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল রাজনীতি ভুলে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে সবাইকে আহ্বান জানিয়েছেন খালেদার জন্য দোয়া করার।

গত রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেন তামিম। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। আমার একটা বার্তাই থাকবে সবার কাছে। এই জিনিসটাকে আমরা কেউ রাজনৈতিকভাবে না দেখে আমরা সবাই জানি, তিনি দেশের জন্য কত কিছুই করেছেন। তিনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব, অনুরোধ করব সবাইকে যে জিনিসটা রাজনৈতিকভাবে না দেখে সবাই তাঁর জন্য দোয়া করুন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে যান। যেমন আমরা চাই সবাই, যত দ্রুত তিনি ভালো হয়ে যান, সেই অবস্থায় এখন তিনি নেই। তবে ধীরে ধীরে হয়তো তার উন্নতি হচ্ছে।’

হাসপাতালে দাঁড়িয়ে তামিম মনে করেন নিজের কঠিন সময়ের কথা। এ বছরের মার্চে ডিপিএল চলাকালে আকস্মিক হার্ট অ্যাটাকের পর তিনিও জীবন-মৃত্যুর লড়াইয়ে ছিলেন। সেই সময় খালেদা জিয়ার পরিবারের সহমর্মিতার কথা তিনি ভোলেননি। তিনি বলেন, ‘আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম, তার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। যতটা সম্ভব, ততটা সহায়তা তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা করেছিলেন। আমার একটা দায়িত্ব ছিল আর আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে তাকে একবার দেখে যাই। সিসিইউতে আছেন বলে তার সঙ্গে দেখা হওয়া সম্ভব না।’

সম্প্রতি নিজের ফেসবুক পেজেও খালেদা জিয়ার জন্য প্রার্থনা জানান তামিম। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে লিখেছিলেন যে খালেদা জিয়া বারবার প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সামনে এগিয়ে এসেছেন, এবং এবারও যেন সেই লড়াইয়ে জয়ী হয়ে সুস্থ হয়ে ফিরে আসেন-এটাই তার কামনা।

২৩ নভেম্বর ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

Previous Post

এক নজরে- বিপিএলের ৬ দল

Next Post

কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD