Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

November 12, 2025
in ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেটে দিনটা যেন পুরোপুরিই বাংলাদেশের ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে ঝলমল করছে ১ম উইকেটে ৩৩৮। দিনের নায়ক মাহমুদুল হাসান জয়, অপরাজিত ১৬৯ রানে। তার সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ মুমিনুল হক, ৮০ রানে। দিনের শুরুতে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে যেন দারুণ ছন্দে দিন কাটিয়েছে স্বাগতিকরা।

সকালে দিনের খেলা শুরু হয়েছিল আয়ারল্যান্ডের ইনিংস দিয়ে। আগের দিন ৮ উইকেটে ২৭০ রানে শেষ করা অতিথিরা টিকেছিল মাত্র ১৪ বল। যোগ করতে পেরেছে আরও ১৬ রান, শেষ পর্যন্ত অলআউট ২৮৬ রানে। এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং উৎসব। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যাটে গড়া হয় দারুণ ভিত্তি-১৬৮ রানের জুটি। দুজনই খেলেছেন সুনিপুণ ইনিংস। সাদমান ফিরেছেন ৮০ রানে, তবে তার সেই ধৈর্যশীল ব্যাটিং দিয়েই তৈরি হয় মজবুত প্ল্যাটফর্ম।

এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে জয় আরও উজ্জ্বল হয়ে ওঠেন। দুজনের অবিচ্ছিন্ন ১৭০ রানের পার্টনারশিপে বাংলাদেশের লিড ৫২ রানে গিয়ে দাঁড়ায়। সেঞ্চুরি তুলে নেওয়ার পর থেমে থাকেননি জয়। চার-ছক্কার ঝড় তুলতে তুলতে দেড়শও পার করেন এই তরুণ ওপেনার। ২৮৩ বল খেলে ১৪ চার ও ৪ ছক্কায় গড়া তার অপরাজিত ১৬৯ রানের ইনিংস এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা। এক সময় ১৩৮ ছিল তার সর্বোচ্চ, এবার সেই সীমা পেরিয়ে রেখে দিয়েছেন ডাবল সেঞ্চুরির আশাও জিইয়ে।

অন্য প্রান্তে মুমিনুলও দেখিয়েছেন নিজের পুরোনো ছন্দ। ১২৪ বলে ৮০ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। শান্ত, হিসেবি ব্যাটিংয়ে তিনি যেমন জুটিকে এগিয়ে নিয়েছেন, তেমনি জয়ের আক্রমণাত্মক ধাঁচকেও নিখুঁত সমর্থন দিয়েছেন।

আয়ারল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন ম্যাথু হামফ্রেস। তবে বাকি বোলাররা ছিলেন সম্পূর্ণ বিবর্ণ। ম‍্যাককার্থি, ইয়াং, ম‍্যাকব্রিন, নিল-কেউই বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো চাপ তৈরি করতে পারেননি।

শেষ বিকেলে ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮ রানে দিন শেষ করে বাংলাদেশ। হাতে ৯ উইকেট, সামনে লম্বা সময়-এ অবস্থায় টাইগাররা শুধু এগিয়ে নয়, নিয়ন্ত্রণেও।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬/১০ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১; মিরাজ ৩/৫০, হাসান ২/৪২, মুরাদ ২/৪৭, তাইজুল ২/৭৮)। বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (মাহমুদুল ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; হামফ্রিস ১/৭৮)।
(২য় দিন শেষে)

Previous Post

দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে জয়ের সেঞ্চুরি

Next Post

ঢাকা টেস্টের জন্য পিছিয়ে গেল বিপিএল নিলাম!

Related Posts

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
দেশে ফিরলেন সাকিব-মুশফিক
বিশেষ প্রতিবেদন

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

18
Next Post
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি

ঢাকা টেস্টের জন্য পিছিয়ে গেল বিপিএল নিলাম!

Discussion about this post

সর্বশেষ..

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

অধিনায়কদের জন্য বিশেষ কার্ড, বিসিবির নতুন সম্মাননা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের সম্মান জানাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিসিবি। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD