Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এক জয়ের বিশ্বকাপেও ৬ কোটি ৮৩ লাখ টাকা পেলো বাংলাদেশ

November 2, 2025
in ক্রিকেট সাফারি, বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি
0 0
A A
সেমির স্বপ্ন ভাঙল বাংলাদেশের, ৯ রানের সমীকরণে ৪ উইকেট! ক্রিকেটে এমনও হয়?
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জয় দিয়ে শুরু। সেই মুহূর্তে মনে হয়েছিল-এবার হয়তো অন্য গল্প লেখা হবে। কিন্তু এরপর থেকে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপটা হয়ে উঠল একের পর এক আফসোসের ক্যানভাস। সুযোগ এসেছে, হাতের নাগালেও ছিল জয়; কিন্তু শেষ পর্যন্ত বারবার হোঁচট খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

তবু পরাজয়ের মাঝেও একটা সান্ত্বনা আছে। আইসিসির প্রাইজমানি হিসেবে দলটি দেশে ফিরবে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা নিয়ে। টুর্নামেন্টের ফল না হোক, পুরস্কার তালিকায় অন্তত মুখে কিছুটা হাসি রাখার মতো খবর এটিই।

সাত ম্যাচে এক জয়-সংখ্যাটা ছোট, কিন্তু প্রতিটি ম্যাচেই ছিল লড়াইয়ের গল্প। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা-তিন দলের বিপক্ষেই জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ছোট ছোট ভুলই বারবার বড় হয়ে দাঁড়িয়েছে সামনে।

লিগ টেবিলে বাংলাদেশ শেষ করেছে সপ্তম স্থানে, পাকিস্তানের ঠিক ওপরে। দুই দলের পয়েন্টই সমান (৩), কিন্তু নেট রানরেটে (–০.৫৭৮) এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান একটু উঁচু। পাকিস্তানের নেট রানরেট ছিল –২.৬৫১।

সপ্তম হয়ে শেষ করা দল হিসেবে বাংলাদেশ পাচ্ছে-অংশগ্রহণ ফি আড়াই লাখ ডলার (৩ কোটি ৩ লাখ টাকা)। এক ম্যাচ জয়ের পুরস্কার ৪১ লাখ ৬১ হাজার টাকা। সপ্তম স্থান অর্জনের পুরস্কার ২ লাখ ৮০ হাজার ডলার (৩ কোটি ৩৯ লাখ টাকা)। সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা। হতাশার টুর্নামেন্ট শেষে এই অর্থই দলের একমাত্র দৃশ্যমান পুরস্কার।

২০২৫ নারী বিশ্বকাপ ছিল আইসিসির ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির আসর। মোট অর্থমূল্য ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৫ লাখ টাকা।

চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি টাকার বেশি), রানার্সআপ দল ২২ লাখ ২৪ হাজার ডলার (২৭ কোটি টাকার বেশি)। দুই সেমিফাইনালিস্ট পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা) করে।

অস্ট্রেলিয়া ১৩ পয়েন্ট নিয়ে শেষ করেছে শীর্ষে, ইংল্যান্ড (১১), দক্ষিণ আফ্রিকা (১০) ও ভারত (৭)-এই চার দল উঠেছে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা, আর দ্বিতীয়টিতে ভারত–অস্ট্রেলিয়া।

এবারের বিশ্বকাপের আয়োজন ছিল হাইব্রিড মডেলে, ভারত ও শ্রীলঙ্কায়। পাকিস্তান খেলেছে পুরো টুর্নামেন্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, আর বাংলাদেশকে খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন কন্ডিশনে। বৃষ্টির কারণে পাকিস্তানের তিন পয়েন্টই এসেছে ‘নো রেজাল্ট’ থেকে-মাঠে তাদের কোনো জয় নেই।

Previous Post

ব্যাটারদের দায় দেখছেন তানজিম সাকিব

Next Post

আত্মবিশ্বাস হারায়নি বাংলাদেশ

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

6
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
আত্মবিশ্বাস হারায়নি বাংলাদেশ

আত্মবিশ্বাস হারায়নি বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
6

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD