Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচনে নাটক, সভাপতির একক সিদ্ধান্তে বিতর্ক!

September 23, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে নাটকীয়তার শেষ নেই। নির্ধারিত তফসিল অনুযায়ী সোমবার প্রকাশ হওয়ার কথা ছিল ভোটার তালিকার খসড়া। কিন্তু সেই তালিকা প্রকাশ তো দূরের কথা, মধ্যরাত পর্যন্ত বসা বোর্ড সভায়ও অনুমোদন পেল না কাউন্সিলর তালিকা। ফলে শুরুতেই ভেঙে গেল তফসিলের ধারাবাহিকতা।

সভাপতির একক সিদ্ধান্তেই এর সূত্রপাত। কাউন্সিলর মনোনয়নের জন্য যে সময়সীমা প্রথমে ছিল ১৮ সেপ্টেম্বর পর্যন্ত, সেটি এক দফা বাড়িয়ে হয় ২২ সেপ্টেম্বর। কিন্তু পরে আবারও সভাপতি আমিনুল ইসলাম নিজস্ব ক্ষমতাবলে বাড়িয়ে দেন সোমবার সন্ধ্যা পর্যন্ত। আরও বিস্ময়ের, এত গুরুত্বপূর্ণ চিঠিতে স্বাক্ষর করেন তিনি নিজেই, প্রধান নির্বাহীকে নয়। বোর্ড পরিচালক ইফতেখার রহমানও মেনে নিয়েছেন, সভাপতি কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সময়সীমা শেষ হলেও নাটক থেমে থাকেনি। সোমবার রাত ৯টার পরও বিসিবিতে জমা পড়েছে কাউন্সিলরদের নাম। সাবেক সভাপতি ফারুক আহমেদের নামও এসেছে সময়সীমার পর। অথচ বোর্ড মুখপাত্র ইফতেখার মিঠু বলেন, ‘৬টার পর আর সময় বাড়ানো হয়নি।’ তাহলে সময় শেষ হওয়ার পর কেন নাম নেওয়া হলো? এই প্রশ্নে তিনি বারবার জবাব এড়িয়ে গিয়ে বললেন, সব নামই শুধু ‘নোট’ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

প্রক্রিয়াটি আদালতের গলিপথেও আটকা পড়েছে। সময় বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন কাউন্সিলরের করা রিটে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, যদিও পরে চেম্বার আদালত সেটি ঠেকিয়ে দেয়। ফলে আইনি অনিশ্চয়তা থেকেই গেছে।

বিসিবির নির্বাচনী মাঠে তাই উত্তেজনা বাড়ছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন সাবেক পরিচালক অভিযোগ তুলেছেন, এটি আসলে নির্বাচন নয়, বরং ‘সিলেকশন’। সরকারের একটি অংশ ও ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের অভিযোগও প্রকাশ্যে এসেছে। এমনকি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাব প্রতিনিধিরা।

সভাপতির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবারের মতো তিনি নীরব থেকেছেন, সংবাদমাধ্যমের সামনে আসেননি। দায়িত্ব গিয়ে পড়েছে পরিচালকদের কাঁধে, যারা আবার নিজেদের অসহায়ত্বই বেশি প্রকাশ করেছেন। এক পর্যায়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এত মানুষ প্রাণ দিয়েছে স্বৈরাচার হটানোর জন্য, নতুন স্বৈরাচার তৈরি করার জন্য নয়।’

এতসব বিতর্কের ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই-৬ অক্টোবর কি আদৌ নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচন হবে? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা না কাটলে নির্বাচন কমিশনের সামনে কি সঠিকভাবে ভোটগ্রহণ সম্ভব হবে? ক্রিকেটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতটা রোমাঞ্চকর, বোর্ডরুমে ততটাই জটিল হয়ে উঠছে খেলার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই।

Previous Post

ব্যালন ডি’অর উৎসবে উসমান দেম্বেলের জয়গান

Next Post

টানা ম্যাচের সূচি নিয়ে অসন্তোষ, তবু জয়ের স্বপ্ন দেখছেন সিমন্স

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

টানা ম্যাচের সূচি নিয়ে অসন্তোষ, তবু জয়ের স্বপ্ন দেখছেন সিমন্স

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD