Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের প্রথম পরীক্ষা হংকং, প্রতিপক্ষের চোখে অঘটনের স্বপ্ন

September 9, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের প্রথম পরীক্ষা হংকং, প্রতিপক্ষের চোখে অঘটনের স্বপ্ন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের মূল আসর শুরু হচ্ছে আজ। তবে বাংলাদেশের জন্য মাঠে নামার পালা ১১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং-যাদের ক্রিকেট শক্তি তুলনামূলক কম হলেও আত্মবিশ্বাস কিন্তু আকাশছোঁয়া। ম্যাচের আগে অলরাউন্ডার নিজাকাত খান সরাসরি বলে দিয়েছেন, কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সেই বাংলাদেশকে হারানো সম্ভব।

নিজাকাত বলছিলেন, ‘আমাদের সেই বিশ্বাস আছে। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, সে-ই জিতবে। কয়েক ওভারেই খেলার মোড় ঘুরে যেতে পারে।’

অভিজ্ঞ বাংলাদেশি দলকে সমীহ করলেও হংকং দমে নেই, ‘বাংলাদেশের দলে খুব ভালো ও অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারা অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে। তবে আমরা ভয় পাচ্ছি না, প্রথম বল থেকেই আমরা লড়াই শুরু করব।’

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর স্মৃতি আজও তাজা হংকং শিবিরে। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দুই উইকেটে টাইগারদের হারিয়েছিল তারা। তিন উইকেট নিয়েছিলেন নিজাকাত খান। তিনি বলেন, ‘বাংলাদেশকে বাংলাদেশে হারানো খুবই বিশেষ কিছু ছিল। আমরা স্পিন দিয়ে ম্যাচে ফিরেছিলাম, পরে ব্যাটিং দিয়ে জয় নিশ্চিত করি। সেটি আমাদের জন্য স্মরণীয় এক দিন।’

বাংলাদেশ এশিয়া কাপ শুরু করবে স্পষ্ট ফেভারিট হিসেবেই। কিন্তু প্রতিপক্ষের মুখে শোনা সেই পুরোনো জয়ের গল্প, সঙ্গে টি-টোয়েন্টির অনিশ্চয়তা-টাইগারদের জন্য এ এক বাড়তি সতর্কবার্তা!

Previous Post

ধারাভাষ্যে তারার মেলা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহার

Next Post

‘মৃত্যুকূপ’ গ্রুপে বাংলাদেশ, সামনে আবহাওয়া-উইকেটের লড়াই

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
‘মৃত্যুকূপ’ গ্রুপে বাংলাদেশ, সামনে আবহাওয়া-উইকেটের লড়াই

‘মৃত্যুকূপ’ গ্রুপে বাংলাদেশ, সামনে আবহাওয়া-উইকেটের লড়াই

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD