Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘মৃত্যুকূপ’ গ্রুপে বাংলাদেশ, সামনে আবহাওয়া-উইকেটের লড়াই

September 9, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘মৃত্যুকূপ’ গ্রুপে বাংলাদেশ, সামনে আবহাওয়া-উইকেটের লড়াই
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের পর্দা উঠছে আজ আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে। তবে বাংলাদেশের অভিযান শুরু হবে বৃহস্পতিবার, প্রতিপক্ষ হংকং। খেলা শুরুর আগেই পরিবেশ ও আবহাওয়া হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য বড় বাধা।

গতকাল সোমবার বিকেলে অনুশীলনের সূচি থাকলেও অসহনীয় গরমের কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে তানজিদ তামিম-তাসকিনরা ফিটনেস ধরে রাখতে জিমে কাটিয়েছেন সময়। আজ বিকেলেও নির্ধারিত আছে অনুশীলন, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আফগানিস্তান নিয়মিত খেলার কারণে ভেন্যুর সঙ্গে মানিয়ে নিয়েছে, কিন্তু টাইগারদের জন্য এই অভিজ্ঞতা নতুন। এখানকার রেকর্ড বলছে, রান ওঠে না সহজে। মাত্র দু’বার ২০০ ছাড়িয়েছে ইনিংস, সর্বোচ্চ ২২৫ রান ২০১৩ সালে আয়ারল্যান্ডের। রান তাড়া করে জেতার সর্বোচ্চ রেকর্ড ১৭৪।

বাংলাদেশের গ্রুপকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন, গ্রুপ পর্বই হতে পারে টাইগারদের শেষ গন্তব্য। ধারাভাষ্যকার হার্শা ভোগলেও আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে এগিয়ে রেখেছেন। অর্থাৎ প্রতিপক্ষকে হারাতে হলে কেবল খেলোয়াড়দের নয়, জয় করতে হবে উইকেট ও আবহাওয়াকেও।

বিসিবির সাবেক কিউরেটর টমি হেমিং জানিয়েছেন, আবুধাবি ও দুবাইয়ের উইকেটে পাকিস্তানি মাটি ব্যবহার করা হলেও পার্থক্য তৈরি হবে ঘাস ও আর্দ্রতায়। সেপ্টেম্বরে আর্দ্রতা অনেক বেশি থাকে, রাতে শিশির পড়ে। ফ্লাডলাইটে ব্যাটিং সহজ মনে হলেও নতুন বল শুরুতে ভিন্ন আচরণ করে। দশ ওভারের পর বল নরম হয়ে আসতে শুরু করে।

Previous Post

বাংলাদেশের প্রথম পরীক্ষা হংকং, প্রতিপক্ষের চোখে অঘটনের স্বপ্ন

Next Post

চ্যাম্পিয়নদের জন্য ৪ কোটি টাকা

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
চ্যাম্পিয়নদের জন্য ৪ কোটি টাকা

চ্যাম্পিয়নদের জন্য ৪ কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD