Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুরুর মতো শেষটা হলো না, ১৫৪-তে থামল বাংলাদেশ

July 10, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শুরুর মতো শেষটা হলো না, ১৫৪-তে থামল বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুটা যেমন হয়েছিল, শেষটা তেমন হলো না। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পায় ঝড়ো সূচনা, কিন্তু ইনিংসের বাকি অংশে ব্যাটিং ব্যর্থতায় থেমে যায় মাত্র ১৫৪ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল চমকপ্রদ। পারভেজ হোসেন ইমন তুলে আনেন দারুণ গতি। ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে চারপাশে মারমুখী ব্যাটিংয়ের ছাপ রাখেন তিনি। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম কিছুটা ধীর ছিলেন (১৭ বলে ১৬)। তবু পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৫৪ রান।

কিন্তু তারপর থেকেই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। ইমনের বিদায়ের পর লিটন দাস ক্রিজে এসেই ছন্দ খুঁজে পাননি—১১ বলে করেন মাত্র ৬ রান। তিনে নামা নাঈম শেখ ছিলেন অপরাজিত (২৯ বলে ৩২), কিন্তু তার ইনিংসটি ছিল মন্থর গতির। মাঝের ওভারগুলোতে বাংলাদেশ রানরেট ধরে রাখতে ব্যর্থ হয়। তাওহিদ হৃদয় (১৩ বলে ১০) ছিলেন রীতিমতো সংগ্রামী।

শেষ দিকে কিছুটা রঙ লাগে মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেনের ব্যাটে। মিরাজ ২৩ বলে ২৯ রান করেন। আর শামীমের ৫ বলে ১৪ রানের ছোট ইনিংস দলকে ১৫০ পের করাতে সাহায্য করে। তবু বড় সংগ্রহ গড়া হয়নি লিটন দাসের দলের। শ্রীলঙ্কার পক্ষে বোলিংয়ে দারুণ ভূমিকা রাখেন মহিশ থিকশানা (৪-০-৩৭-২), সঙ্গে উইকেট নেন শানাকা, থুশারা ও ভ্যান্ডারসে।

এই মাঠে ১৫৫ রানের কম রান তাড়া করে জেতার নজির মাত্র একবার, তবে সেই ব্যতিক্রম ধরে রাখাই এখন শ্রীলঙ্কার লক্ষ্য। আর বাংলাদেশের বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ-এই মাঝারি স্কোর রক্ষা করা।

আজকের ম্যাচে বিশেষ নজর ছিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের দিকে। দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন তিনি। দলে ফিরেছেন তাসকিন আহমেদও। একাদশে জায়গা পাননি আগের ম্যাচ খেলা জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২*, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪*; কারুনারাত্নে ১-০-৮-০, থুশারা ৪-০-৩২-১, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৭-২, শানাকা ৪-০-২২-১, ভ্যান্ডারসে ৪-০-২৫-১)

Previous Post

একাদশে তিন পরিবর্তন, শুরুতেই ব্যাট হাতে বাংলাদেশ

Next Post

টি-টোয়েন্টিতেও ঘুরে দাঁড়াতে পারলো না, ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
টি-টোয়েন্টিতেও ঘুরে দাঁড়াতে পারলো না, ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও ঘুরে দাঁড়াতে পারলো না, ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD