Thursday, August 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্যানভাস

তিন ফরম্যাটে বাংলাদেশের তিন অধিনায়ক: ওয়ানডেতে নতুন নেতৃত্বে মিরাজ

June 12, 2025
in ক্রিকেট ক্যানভাস, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহরের ক্রিকেটাররা। সেই বহরে আছেন মেহেদী হাসান মিরাজও, যিনি আজই পেলেন নতুন এক বড় দায়িত্ব—ওয়ানডে দলের অধিনায়কত্ব।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়, ২০২৫ সালের জুন পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই স্পিন অলরাউন্ডার। এর মাধ্যমে বাংলাদেশ দল তিন সংস্করণেই তিনজন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলবে।

আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। টেস্টে নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি নতুন করে আরও এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন। এবার ওয়ানডেতে নতুন করে দায়িত্ব পেলেন মিরাজ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে তার প্রাণবন্ত উপস্থিতি—এসব বিষয় বিবেচনা করে বোর্ড মনে করেছে, এই রূপান্তরের সময়ে ওয়ানডে নেতৃত্বের জন্য সে উপযুক্ত। আমাদের বিশ্বাস, তার মেজাজ ও পরিপক্বতা আছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।’

মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার প্রস্তাব আসে বিসিবির পরিচালকদের কাছ থেকে, যেটির প্রতি সম্মতি দেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন মিরাজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ২, ৫ ও ৮ জুলাই। এটি হবে ২০১৭ সালের পর চ্যাম্পিয়নস ট্রফির বাইরে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ।

এর আগে সীমিত সময়ের জন্য একাধিকবার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মিরাজ। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করার পর জাতীয় দলে প্রথমবার অধিনায়কত্ব করেন ২০২৩ সালের নভেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে শারজায় এক ওয়ানডেতে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন তিনি। যদিও ওয়ানডেগুলোর সবকটিতে হারের মুখ দেখতে হয়, একটি টেস্টে জয় পায় বাংলাদেশ।

অন্যদিকে এতদিন ওয়ানডে দলের দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্ত গত বছরের শেষ দিকে টি–টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কথা জানান। এবার তাকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে নতুন পথে বাংলাদেশ!

Related Posts

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ

0
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২৩ দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

0
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
বিশেষ প্রতিবেদন

‘এই দলকে নিয়ে আমি গর্বিত’

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD