Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

May 17, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ছয় মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন তিনি। রোববারই মাঠে নামার সম্ভাবনা লাহোর কালান্দার্সের জার্সিতে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল)লিগ পর্বের শেষ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর। সেই ম্যাচে একাদশে থাকতে পারেন সাকিব। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই প্লে-অফে যাওয়ার ভাগ্য নির্ধারণ হবে কালান্দার্সের।

সাকিবকে দলে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের বদলি হিসেবে, যিনি চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। প্রায় ছয় মাসের বিরতি কাটিয়ে সাকিবের এ ফেরাটা তাই শুধুই একজন বদলি খেলোয়াড়ের আগমন নয়-এটি তার মাঠে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ মঞ্চ। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন ডেভিড ওয়ার্নার, কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। লাহোর কালান্দার্স সামাজিক মাধ্যমে তাদের আগমন নিশ্চিত করে জানায়, ‘বিদেশি কালান্দার্সরা এসেছেন, তারা আলো ছড়াতে প্রস্তুত।’

শেষবার সাকিব খেলেছিলেন গত বছরের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর থেকে জাতীয় দল বা লিগ-কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেই ছিলেন না তিনি। পিএসএলের এই ম্যাচই হতে যাচ্ছে তার প্রত্যাবর্তনের মঞ্চ।

Related Posts

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD