Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home লিড স্টোরি

বিসিবিতে ফের দুদকের হানা

May 17, 2025
in লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশের ক্রিকেট প্রশাসন। বিপিএল টিকিট বিক্রিতে অনিয়ম এবং মুজিববর্ষের বরাদ্দের টাকা খরচে গরমিলের অভিযোগে এক মাসের ব্যবধানে আবারও বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার দুপুরে চার সদস্যের একটি বিশেষ টিম মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে প্রবেশ করে। যদিও আজকের অভিযানের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি আগের অভিযানের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের অংশ হিসেবেই পরিচালিত হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল তিন সদস্যের একটি দল বিসিবিতে অভিযান চালায়। সেসময় বিপিএল, মুজিববর্ষের বাজেট ও ঘরোয়া ক্রিকেটে অর্থ ব্যবস্থাপনার নানা অসঙ্গতির প্রাথমিক আলামত পাওয়ার কথা জানায় দুদক। তারা জানায়, মুজিববর্ষ উপলক্ষে বিসিবিকে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৫ কোটি টাকা, তবে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। অথচ কাগজপত্র অনুযায়ী ব্যয়ের প্রমাণ মিলেছে মাত্র ৭ কোটি টাকার, এবং মৌখিকভাবে ২ কোটি টাকার খরচের কথা বলা হয়েছে। প্রায় ১৯-২০ কোটি টাকার হিসাব মিলছে না।

বিপিএলের প্রথম ৮ আসরে যেখানে টিকিট বিক্রির আয় ছিল মোট ১৫ কোটি টাকা, সেখানে একাদশ আসরেই বিসিবি দাবি করেছে ১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে-যা স্বাভাবিক হিসাবের সঙ্গে সাংঘর্ষিক বলে সন্দেহ করছে দুদক।

তৃতীয় বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যাও দুদকের নজরে এসেছে। আগে যেখানে ২-৩টি দল অংশ নিতো, এবার সেখানে ৬০টি দল অন্তর্ভুক্ত হয়েছে। এই অস্বাভাবিক পরিবর্তনের নেপথ্যে প্রকৃত কারণ কী, সেটিও অনুসন্ধানের অংশ বলে জানা গেছে।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD