Sunday, June 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কোহলির বিদায় ছুঁয়েছে লিটনকেও

May 12, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বরেকর্ডের অপেক্ষায় কোহলি
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরে মন খারাপ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধাদেরও। সেই আবেগ ছুঁয়েছে লিটন দাসকেও। বাংলাদেশের নতুন এই টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন শ্রদ্ধা আর সম্মান-একজন টেস্ট কিংবদন্তির প্রতি।

আজ (সোমবার) মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এই অধিকার সবারই আছে, কবে ক্রিকেট খেলবে, কবে খেলবে না। কোহলি যথেষ্ট পরিণত। তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

কোহলি কেবল রান কিংবা সেঞ্চুরির জন্য বিখ্যাত নন-তিনি টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক মেজাজ, দৃষ্টিভঙ্গি আর নেতৃত্ব এনে দিয়েছেন। এ দিকটিকেই বিশেষভাবে সম্মান জানালেন লিটন দাস ‘তিনি যা করছে আন্তর্জাতিক ক্রিকেটে, সেটা শুধু ভারতের জন্য নয়। টেস্ট সংস্করণকে অনেকখানি আক্রমণাত্মক করেছে। তার আচরণ বলেন, ক্রিকেটের জ্ঞান বলেন-এ রকম একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না, এটা দুঃখজনক।’

ভবিষ্যতে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে কোহলির অনুপস্থিতি কিছুটা ‘শূন্যতা’ তৈরি করবে বলেই মনে করেন লিটন। বললেন, ‘যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করব (কোহলিকে)। যেহেতু আমি অনেক দিন খেলেছি, জানি ও কেমন।’

তবে কোহলির ব্যাপারে লিটন যে শুধু একজন প্রতিদ্বন্দ্বী ব্যাটার হিসেবে ভাবেন তা নয়-ব্যক্তিগত অভিজ্ঞতায়ও লিটনের মনে জায়গা করে নিয়েছেন কোহলি। তিনি বলেন,
‘তিনি অনেক ভদ্র। মাঠের মধ্যে অনেক সময় অনেক আক্রমণাত্মক মনে হয়। কিন্তু সেটা শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। অনেক কথা হয়েছে (কোহলির সঙ্গে)।’

টেস্ট ক্রিকেটে ভারতের সর্বকালের সেরাদের একজন কোহলি। আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে টেস্টকে বিদায় বলেছেন তিনি। ১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫, ৩০টি শতরান হাঁকানো কোহলিকে সাদা পোশাকের ক্রিকেট মনে রাখবেই!

Previous Post

রাকিবুলের ঝড়ো ইনিংসে রোমাঞ্চকর জয়

Next Post

দুই ভাগে আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
তামিমদের সঙ্গী হচ্ছেন লিটন

দুই ভাগে আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD