Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নারী ক্রিকেটে দুঃসংবাদ

May 3, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হেরেও বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও স্বপ্ন ভাঙল উইন্ডিজের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পতন। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অবস্থান নিম্নমুখী। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০তম স্থানে নেমে গেছে, যেখানে আয়ারল্যান্ড ৯তম স্থান দখল করেছে।

এই পতনের পেছনে দলটির টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতাই প্রধান কারণ। ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়ে ৯টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ-সেটিও পাকিস্তানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার সাথে একটি সিরিজ ড্র করলেও বাকি ৭ সিরিজে পরাজয়ের ধারাবাহিকতা প্রভাব ফেলেছে।

গত ডিসেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া এবং ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে আবারও হোয়াইটওয়াশের ঘটনা এই পতনকে ত্বরান্বিত করেছে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। ছয় দলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক পাকিস্তানের পর দ্বিতীয় স্থান অধিকার করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এই সাফল্যের আড়ালে টি-টোয়েন্টির দুর্বলতা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২২-২০২৪ সময়কালের ৫০% ম্যাচ এবং এরপরের ১০০% ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে সহযোগী দেশগুলোর মধ্যে আরব আমিরাত নতুন করে ওয়ানডে মর্যাদা পেয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগী দেশ হিসেবে এই স্বীকৃতি পেল। ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে যুক্তরাষ্ট্র।

Previous Post

মুস্তাফিজ বাদ, নিউজিল্যান্ড সিরিজে খালেদ

Next Post

চোটের ছায়ায় তাসকিন, ফিরবেন কবে?

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
অনুমতি পেলেন না তাসকিন, তবে…

চোটের ছায়ায় তাসকিন, ফিরবেন কবে?

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD