Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জ্যোতির অভিষেক সেঞ্চুরিতে ইতিহাস গড়ল টাইগ্রেসরা

April 10, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৯ বছর পর জিতল মেয়েরা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড গড়া শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝলসে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ৩ উইকেট হারিয়ে গড়েছে ২৭১ রানের বিশাল পুঁজি, যা নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড। শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। অভিষেক ওয়ানডে খেলতে নামা ইসমা তানজিম ৮ রান করে দ্রুতই ফেরেন প্যাভিলিয়নে। তবে সেই ধাক্কা সামাল দেন ফারজানা হক ও শারমিন আখতার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১০৪ রানের জুটি।

ফারজানা করেন ৮২ বলে ৫৩ রান। এরপর ব্যাট হাতে হাল ধরেন অধিনায়ক নিগার ও সেট হয়ে যাওয়া শারমিন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৩৮ বলে ১৫২ রানের দুর্দান্ত জুটি।

নিগার সুলতানার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি আসে ৮০ বলে, যা বাংলাদেশের ইতিহাসে দ্রুততম নারী ওয়ানডে সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন ১০১ রান।

সেঞ্চুরি না পেলেও দুর্দান্ত ইনিংস খেলেছেন শারমিন আখতার। তিনি অপরাজিত ছিলেন ৯৪ রানে, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে, ২৭১/৩ (নিগার সুলতানা জ্যোতি ১০১, শারমিন আখতার ৯৪*, ফারজানা হক ৫৩)

Previous Post

সৌম্য-জয়ের ব্যাটে বড় সংগ্রহ লিজেন্ডসদের

Next Post

রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD