Tuesday, June 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পরীক্ষায় পাশ, বোলিংয়ে মুক্ত সাকিব

April 5, 2025
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য অবশেষে এলো একটি সুসংবাদ-সাকিব আল হাসানকে আর বোলিংয়ে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে তাঁর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে, ফলে যেকোনো পর্যায়ের ক্রিকেটে তিনি আবার বল হাতে নামতে পারবেন।

গত বছর কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁর ওপর সবধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা দেয়। প্রথমে লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। পরে চেন্নাইতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি।

তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৃতীয়বার পরীক্ষায় পাশ করেছেন সাকিব। পরীক্ষায় ২২টি ডেলিভারির মধ্যে প্রায় সবই ছিল বৈধ। কিছু সামান্য ত্রুটি থাকলেও সেটিকে গুরুত্ব দেয়নি বিশেষজ্ঞ প্যানেল।

সাকিব গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান এবং লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে অবস্থান করেন। সারের সহযোগিতায় তিনি নিয়মিত বোলিং ও ব্যাটিং অনুশীলন চালিয়ে যান। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা অনুশীলন করেছেন। সব ধরনের লজিস্টিক সুবিধা নিয়ে তিনি প্রস্তুতি নিয়েছেন বোলিং অ্যাকশন শোধরানোর জন্য।

সারেরও এতে স্বার্থ ছিল-আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় তাঁরা সাকিবকে দলে পেতে আগ্রহী। ফলে তারা অনুশীলনে সব ধরনের সহায়তা দিয়েছে।

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও সাকিব কবে আবার দেশের হয়ে খেলতে পারবেন, তা অনিশ্চিত। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি সংবাদমাধ্যমের সামনেও আসেননি। এমনকি বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন বলে জানা গেছে।

Previous Post

সিন্ডিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

Next Post

আইপিএল ২০২৫-এর সূচি

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

8
Next Post
আইপিএল ধামাকা শুরু, দেখে নিন ম্যাচ সূচি

আইপিএল ২০২৫-এর সূচি

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD