Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হৃদয়ের সেঞ্চুরি বৃথা, গিলের ব্যাটে বিধ্বস্ত বাংলাদেশ

February 20, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের সেঞ্চুরি বৃথা, গিলের ব্যাটে বিধ্বস্ত বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুটা ছিল তাওহিদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরি আর জাকের আলির সঙ্গে রেকর্ডগড়া জুটির গল্প। কিন্তু এরপর শুবমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে সব শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেল ভারত।

তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিও পারলো না বাংলাদেশকে রক্ষা করতে। শুবমান গিলের দাপুটে ব্যাটিংয়ে সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ জিতে নিয়েছে ভারত। ২২৮ রানের পুঁজি নিয়ে লড়াই করার মতো অবস্থায় ছিল না টাইগাররা। যদিও মাঝের ওভারে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু গিলের অনবদ্য সেঞ্চুরি ভারতকে ২১ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় এনে দিয়েছে।

বাংলাদেশের ইনিংসের শুরুটাই ছিল ভয়াবহ। প্রথম দুই ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মিরাজ, তানজিদ হাসান ও মুশফিক দ্রুত বিদায় নিলে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। তবে চাপের মধ্যে অবিশ্বাস্য এক লড়াই উপহার দেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়েন তারা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ। ৬৮ রানে জাকের আউট হলেও হৃদয় অবিচল থাকেন। ১০০ রানের দারুণ ইনিংস খেলে তিনিও বিদায় নিলে বাংলাদেশের সংগ্রহ থামে ২২৮ রানে। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে বড় ক্ষতিটা করেন মোহাম্মদ শামি। একাই ৫ উইকেট নিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেন টাইগারদের ব্যাটিং লাইনআপ।

২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দারুণ সূচনা করে। রোহিত শর্মা ও শুবমান গিল মিলে প্রথম উইকেটে ৬৯ রান যোগ করেন। রোহিত ৪১ রানে ফিরলেও গিল ছিলেন অবিচল। বিরাট কোহলি (২২) ও শ্রেয়াস আইয়ার (১৫) আউট হলে কিছুটা চাপে পড়ে ভারত। কিন্তু লোকেশ রাহুল ও গিলের জুটিতে সহজেই জয়ের পথে এগিয়ে যায় দল। গিল ১২৫ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০১*) করে অপরাজিত থাকেন, সঙ্গে রাহুলের ৪১ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে ভারত।

এই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে এখন বাকি ম্যাচগুলোতে জয় পেতেই হবে। পরবর্তী ম্যাচে টাইগারদের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডের, যারা প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৮ (তানজিদ ২৫, সৌম‍্য ০, শান্ত ০, মিরাজ ৫, হৃদয় ১০০, মুশফিক ০, জাকের ৬৮, রিশাদ ১৮, তানজিম ০, তাসকিন ৩, মুস্তাফিজ ০*; শামি ১০-০-৫৩-৫, হার্শিত ৭.৪-০-৩১-৩, আকসার ৯-১-৪৩-২, পান্ডিয়া ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদিপ ১০-০-৪৩-০)

ভারত: ৪৬.৩ ওভারে ২৩১/৪ (রোহিত ৪১, গিল ১০১*, কোহলি ২২, শ্রেয়াস ১৫, আকসার ৮, রাহুল ৪১*; তাসকিন ৯-০-৩৬-১, মুস্তাফিজ ৯-০-৬২-১, তানজিম ৮.৩-০-৫৮-০, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ১-০-৩৮-২)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

Previous Post

হৃদয়-জাকেরের রেকর্ড জুটি

Next Post

সেমিফাইনালে উঠতে যা করতে হবে বাংলাদেশকে

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
প্রস্তুতি ম্যাচ ছাড়াই নামছে ভারত-পাকিস্তান, বাংলাদেশ পেল এক ম্যাচ

সেমিফাইনালে উঠতে যা করতে হবে বাংলাদেশকে

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD