Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাইট রাইডার্সও ছেড়ে দিল সাকিবকে

February 15, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

একসময় বাংলাদেশ ক্রিকেটের অবিসংবাদিত তারকা ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমান পারদর্শী এই অলরাউন্ডার দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য ম্যাচে দলের ত্রাণকর্তা হয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সাকিবের ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। নিষিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে অলরাউন্ডার থেকে কেবল ব্যাটার হয়ে পড়েছেন, জাতীয় দলের দরজাও একপ্রকার বন্ধ হয়ে গেছে। এবার যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট (এমএলসি) থেকেও বাদ পড়লেন তিনি।

২০২৩ সালে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে এমএলসিতে খেলেছিলেন সাকিব। তবে পারফরম্যান্স ছিল হতাশাজনক। চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিতে পেরেছিলেন মাত্র একটি উইকেট। এমন পারফরম্যান্সের কারণে এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

শুধু সাকিব নন, বড় পরিবর্তন এনেছে দলটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনিল নারিনসহ অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে রিটেইন করেছে দলটি।

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডেও জায়গা হচ্ছে না সাকিবের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। তার নিষিদ্ধ বোলিং অ্যাকশন সংশোধনেও এখন পর্যন্ত সফলতা আসেনি। ফলে ব্যাটিংয়েই তার একমাত্র ভরসা, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়।

এমএলসির আসন্ন মৌসুমের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। সাকিব সেখানে নতুন কোনো দলে সুযোগ পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Previous Post

নাম বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকলেও চলছে লিটন দাসের লড়াই

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

7
হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
Next Post
তামিমদের সঙ্গী হচ্ছেন লিটন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকলেও চলছে লিটন দাসের লড়াই

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD