Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাম বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের

February 15, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নাম বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম’। এর আগে এটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের এক আদেশে সেই নাম এখন বদলানো হলো।

শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

২০২৪ সালের গণআন্দোলনে পতিত সরকারের সময়কালে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনার নামকরণ করা হয়েছিল তাদের দলের নেতাদের নামে। বর্তমান অন্তর্বর্তী সরকার সে সমস্ত নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়েছে।

এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করা হয়। এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। স্টেডিয়ামটি আগে এবং এখনও ১ নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত।

এছাড়া বিগত সরকারের আমলে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ করা হয়েছিল। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ সেই নামও পরিবর্তন করেছে। এখন এসব স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নাম অনুসারে নির্ধারণ করা হয়েছে।

Previous Post

বিদেশি ক্রিকেটার ছাড়াই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

Next Post

নাইট রাইডার্সও ছেড়ে দিল সাকিবকে

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

7
হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
Next Post
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

নাইট রাইডার্সও ছেড়ে দিল সাকিবকে

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD