Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিদেশি ক্রিকেটার ছাড়াই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

February 14, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৩ মার্চ শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, দলবদল ২২-২৩ ফেব্রুয়ারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। তবে গত আসরের মতো এবারও লিগে থাকছেন না কোনো বিদেশি ক্রিকেটার। ক্লাবগুলোর চাওয়া এবং স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

এক সময় প্রতিটি ক্লাব তিনজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পেত। পরে সেটি নেমে আসে একজনে। কিন্তু গত মৌসুম থেকে ঢাকার ক্লাব ক্রিকেটে বিদেশিদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করেছে সিসিডিএম। এবারও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সিসিডিএম-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা স্থানীয় খেলোয়াড়দের আরও সুযোগ দিতে চাই। গত কয়েক বছরে বিদেশি খেলোয়াড়দের মান আগের মতো ভালো ছিল না। তাই আমাদের ক্রিকেটারদেরই এগিয়ে আসার সুযোগ দিতে হবে।’ জাতীয় নির্বাচক পদ থেকে সদ্য পদত্যাগ করা আবাহনী কোচ হান্নান সরকারও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, ‘আমাদের ক্রিকেটাররা এখন বিদেশি খেলোয়াড়দের চেয়ে পিছিয়ে নেই। স্থানীয় খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।’

এবারের লিগে দলবদল হবে ২২-২৩ ফেব্রুয়ারি। তবে জাতীয় দলের ক্রিকেটাররা তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত থাকায় অনেকেই আগেভাগেই নিজেদের নতুন ঠিকানা বেছে নিয়েছেন।

ডিপিএলের ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেবে, এবং ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

টেস্ট ক্যারিয়ারের শুরুটা দুঃস্বপ্নে কাটল রবিনের

0
মাহফিজুলের সেঞ্চুরি, জাকির-ইমরানের ফিফটি
বিশেষ প্রতিবেদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD