Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেকর্ডের ঝলক দিয়ে হারিয়ে গেল ফের ঢাকা

January 16, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ডের ঝলক দিয়ে হারিয়ে গেল ফের ঢাকা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট পর্বে একটা ম্যাচ জিতে রীতিমতো হুংকার দিয়েছিলেন শাকিব খান। টানা ৬ হারের পর একটা জয়। আর সেই জয় ছিল রেকর্ড গড়া। তারপরই আবার ছন্দ হারাল দল। চিত্রনায়ক শাকিব নিশ্চয়ই ফের মন খারাপ করেছেন। কিছুতেই যে তার গড়া দল পথ খুঁজে নিয়ে পারছে না।

অন্যদিকে ফরচুন বরিশাল আছে দাপটে। আরেকটু সরাসরি বলা যায় জাতীয় দলে কেলা ছাড়লেও তামিম ইকবাল রয়েছেন ফর্মে। বরিশালের অধিনায়ক আরও একটা দেখার মতো ইনিংস খেললেন। তার পথ ধরেই আজ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচে বরিশাল তুলে নিল আরেকটি জয়! ৮ উইকেটের জয় পায় বরিশাল। ২৪ বল হাতে রেখেই পা রাখে জয়ের বন্দরে।

তামিম এদিন চট্টগ্রামের মাঠে ৪৮ বলে ৬১ রানের ইনিংসে জেতালেন ফরচুন বরিশালকে। এই ইনিংস খেলে ম্যাচের সেরাও হয়েছেন। তিনি বলছিলেন, ফিট থাকলে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন, ‘দেখুন, এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব। যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’

ঢাকা ক্যাপিটালসের হয়ে এদিন তানজিদ হাসান তামিম ছাড়া ব্যর্থ হন সবাই। ৬২ রান করেন বাঁহাতি এ ওপেনার। দল তুলল মাত্র ১৩৯ রান। জবাবে নেমে চট্টগ্রামের মাঠে রান তাড়ায় তামিমের সঙ্গে দাভিদ মালানের শতরানের জুটিতে অনায়াসে বরিশাল তুলে নেয় জয়!

এটি চলতি বিপিএলে বরিশালের ৬ ম্যাচে চতুর্থ জয়। ঢাকার ৮ ম্যাচে এটি সপ্তম হার।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা ক্যাপিটালস: ১৯.৩ ওভারে ১৩৯/১০ (তানজিদ ৬২, লিটন ১৩, মুনিম ০, কোটজে ৮, সাব্বির ১০, পেরেরা ০, মোসাদ্দেক ১১, শাফি ২২, চাতুরাঙ্গা ১, আবু জায়েদ ১, মুস্তাফিজ ১*; জাহান্দাদ ৩.৩-০-১৫-১, রিপন ৪-০-২৭-১, নাবি ৪-০-২৯-০, ফাহিম ৪-০-২৩-২, মাহমুদউল্লাহ ৩-০-৩৯-৩)

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১৪৫/২ (তামিম ৬১, শান্ত ২, মালান ৪৯*, জাহান্দাদ ১৩*; মুস্তাফিজ ২-০-১৪-০, আবু জায়েদ ৩-০-২৮-১, শাফি ২-০-১৭-০, চাতুরাঙ্গা ২-০-১৮-০, মোসাদ্দেক ৪-০-৪৩-০, পেরেরা ৩-০-২৫-১)

ফল: ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল

Previous Post

বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে

Next Post

টাকা পেতেই চনমনে দুর্বার রাজশাহী

Related Posts

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

9
সেমির দোরগোড়ায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

8
Next Post
টাকা পেতেই চনমনে দুর্বার রাজশাহী

টাকা পেতেই চনমনে দুর্বার রাজশাহী

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
9

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

by cricbdadmin
0
6

মিরপুরে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকেছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতে ভয়াবহ ধাক্কা সামলেও জেভিয়ার বার্টলেট ও মার্নাস...

আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

by cricbdadmin
0
12

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিবর্তিত সূচি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD