Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

৩৩ বলে ৬৫ রানের ঝড় তামিমের

December 12, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৩৩ বলে ৬৫ রানের ঝড় তামিমের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি কবে ফিরবেন এনিয়ে আলোচনা হচ্ছিল। অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফের দেখা মিলল তামিম ইকবালের। গত বুধবার ২১৯ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরেন চট্টগ্রামের এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগে ফিরেই করেন মাত্র ১৩ রান। কিন্তু আজ একদিন বাদেই ব্যাটে ছড় তুললেন তামিম। ২৭ বলে ফিফটি তুলে বুঝিয়ে দিলেন লম্বা বিরতিতে থাকলেও ছন্দ কমেনি।

এনসিএলের টি-টোয়েন্টির দ্বিতীয়দিনে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হলো। তামিমের হাফসেঞ্চুরির ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম জয় লাভ করে ১২ রানে। সিলেট একাডেমি মাঠে অন্য সকালের অন্য ম্যাচ খুলনায় নাটকীয় ভঙ্গিতে ১ রানে হারায় বরিশালকে। দুুপুরের ম্যাচে রংপুর ডিএল ম্যাথডে ২১ রানে হারায় ঢাকাকে। আরেক ম্যাচে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারে এসে ঢাকা মেট্রোর বিরুদ্ধে রাজশাহী ম্যাচ হারে ৫ রানে।

এদিন বরিশালের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে খুলনা তুলে ৯ উইকেটে ১৩০ রান। খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান সেরা ব্যাটার। ৩৫ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৩৯ রান। বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বী ২৩ রানে ৪ উইকেট নেন।

শেষ তিন বলে তাদের প্রয়োজন দাড়ায় মাত্র ৩ রান। হাতে ৪ উইকেট। তখনই ভুল করে বরিশাল। মেহেদি হাসান রানার সেই ওভারে বরিশালের সর্বনাশ। ২৭ বলে অপরাজিত ৪৩ রান করা মঈন খান সুযোগ পাননি। শেষের তিন বলে মাত্র এক রান তুলে বরিশাল।

এদিকে ঢাকা মেট্রোর ১৬২ রানের ইনিংসে ওপেনার নাঈম শেখ ২৩ বলে ৪৩ তুলেন। ৬ বাউন্ডারি ও ২ ছক্কা। রাজশাহীর মোহর শেখ ৩৭ রানে ৩ উইকেট পান। জবাবে নেমে রাজশাহীকে এগিয়ে নেন অলরাউন্ডার ফরহাদ হোসেন। ৩৫ বলে ৬০ রান করেন তিনি। কিন্তু শেষ দুই বলে হারায় শেষ দুই উইকেট। অলআউট ১৫৪ রানে। ঢাকা মেট্রোর পেসার শহিদুল ইসলাম ২৬ রানে ৪ উইকেট নেন।

সিলেট একাডেমির মাঠে রংপুর ১৪০ রান তুলে। আলোর স্বল্পতার কারণে ঢাকার জন্য ম্যাচের ওভার কমিয়ে ১৭ করা হয়। জয়ের টার্গেট হয় ১৩৪ রানে। কিন্তু থামে ১১২ রানে।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

টেস্ট ক্যারিয়ারের শুরুটা দুঃস্বপ্নে কাটল রবিনের

0
মাহফিজুলের সেঞ্চুরি, জাকির-ইমরানের ফিফটি
বিশেষ প্রতিবেদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD