Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগানদের উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

November 29, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আফগানদের উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের মতো শুরু। অবশ্য যুবা ক্রিকেটে বরাবরই দুর্দান্ত খেলেন যুবারা। এবারও তাই হলো। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে অনায়াসে হারিয়ে দিল বাংলাদেশ দল।

৪৫ রানের এই জয়ে বড় ভূমিকা রাখলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। যুব ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি ছিল না কোন বাংলাদেশি ক্রিকেটারের। আজিজুল সেই অপ্রাপ্তি ঘুচিয়ে দিলেন। অধিনায়কের দারুণ শতকে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে করে ২২৮ রান। আফগানরা জবাব দিতে নেমে ১৮৩ রানে আটকে যায়।

এদিন দেখার মতো এক ইনিংস খেলেন আজিজুল তামিম। আট চার ও চার ছক্কায় ১৩৩ বলে ১০৩ রান করেন জুনিয়র টাইগার ক্যাপ্টেন। দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিকির সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন তিনি। এরপর বল হাতেও ছিল তাদের দাপট। সেই রান আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট তুলে নেন।

দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। এরপরই পথ দেখান আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নেন। তামিম পেয়ে যান সেঞ্চুরি। তাতেই বাংলাদেশ ৯ উইকেটে করে ২২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন তামিম। ১১০ বলে কালাম তুলেন ৬৬ রান।

আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

এদিকে গ্রুপের আরেক ম্যাচে শুক্রবার নেপালকে ৫৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। রোববার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি আজিজুল তামিমের দল।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২৮/৯ (জাওয়াদ ০, কালাম ৬৬, আজিজুল ১০৩, দেবাশিস ১, জেমস ১০, রিয়াজ ৫, ফাহাদ ০, ফরিদ ১০, রাফি ১১*, মারুফ ০, ইমন ১*; আজিজ ৯-১-২৯-২, গাজানফর ১০-১-২৫-১, ওমারজাই ১০-০-৪৯-২, স্টানিকজাই ১০-০-৪৬-২, মারুফখিল ৭-০-৪৭-১, নিয়াজাই ৪-০-২২-০)।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ১৮৩/১০ (মেহবুব ১৬, নিয়াজাই ৮, আহমাদজাই ৫৮, মারুফখিল ৩৪, ইব্রাহিমজাই ১৯, আমিরি ১৭, হামজা ৫, স্টানিকজাই ৩, আজিজ ৫, ওমারজাই ২*, গাজানফার ২; মারুফ ৯-০-২৫-২, ফাহাদ ৯.৫-০-৩৬-৩, ইমন ৮-০-৪০-৩, রাফি ৭-০-৩২-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪৫ রানে জয়ী।
ম্যাচসেরা: আজিজুল হাকিম।

Previous Post

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি রোমাঞ্চ সিলেটে

Next Post

রেকর্ড গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

Related Posts

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

3
শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

10
২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি
বিশেষ প্রতিবেদন

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

4
Next Post
রেকর্ড গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

রেকর্ড গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD