Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

October 12, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের মতো এক ম্যাচ। যেখানে কিছুই যেন করার ছিল না বাংলাদেশের বোলারদের। শুধু বল করে গেলেন অন্যপ্রান্তে ভারতের ব্যাটাররা করলেন রান উৎসব। তাতেই তারা পাহাড় চূড়ায় উঠল। সিরিজের শেষ ম্যাচেও পথ হারাল নাজমুল হোসেন শান্তর দল। ১৩৩ রানের বড় জয় তুলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল তারা। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। সফরে টেস্টেও একইভাবে ধবল ধোলাই হয়েছিল সফরকারীরা!

শনিবার হায়দারাবাদের সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অল্পের জন্য তিনশ রান করতে পারেনি ভারত। যদিও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ঠিকই গড়ল দলটি। এতদিন রেকর্ডটি ছিল আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা তুলে ৩ উইকেটে ২৭৮ রান।

সব মিলিয়ে ভারতের চেয়ে বেশি রান রয়েছে নেপালের। গত বছর এশিয়ান গেমসে আন্তর্জাতিক ক্রিকেটে মঙ্গোলিয়ার অভিষেক ম্যাচে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল।

এদিন টস হেরে ফিল্ডিং নেমে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে অসহায় বনে গেলেন বাংলাদেশের বোলাররা। ৬ উইকেটে ২৯৭ রান করে তারা। জবাবে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ।

২০ ওভারের ম্যাচে ২৫টি চারের সঙ্গে ২২টি ছক্কা হাঁকাল ভারত। সব মিলিয়ে শুধু বাউন্ডারি থেকেই ২৩২ রান। ভারতের পক্ষে ৪৭ বলে সর্বোচ্চ ১১১ রান তুলেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক সুর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রান। দুজন মিলে দ্বিতীয় ইনিংসে গড়েন ১৭৩ রানের জুটি।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ ও রিয়ান পরাগ ১৩ বলে ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান। ৪ ওভারে ৬৬ রান খরচ করেন তিনি। এটি বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

সাঞ্জু স্যামসন ৮, সুর্যকুমার ৫, রিয়ান পারাগ ৪, হার্দিক পান্ডিয়া ৪ ও রিঙ্কু সিং ১- মিলিয়ে ২২টি ছক্কা মেরেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। বাংলাদেশের বোলারদের বলে ২৫টি চারের সঙ্গে ২২টি ছক্কা হাঁকান ভারতের ব্যাটসম্যান। বাউন্ডারি থেকেই এসেছে ২৩২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১,অভিষেক ৪, সুর্যকুমার ৭৫, পরাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, সুন্দার ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৭ (পারভেজ ০, তানজিদ ১৫, শান্ত ১৪, লিটন ৪২, হৃদয় ৪৩*, মাহমুদউল্লাহ ৮, মেহেদি ৩, রিশাদ ০, তানজিম ৮*; মায়াঙ্ক ৪-০-৩২-২, পান্ডিয়া ৩-০-৩২-০, সুন্দার ১-০-৪-১, নিতিশ ৩-০-৩১-১, বিষ্ণই ৪-১-৩০-৩, ভারুন ৪-০-২৩-০, আভিশেক ১-০-৮-০)।

ফল: ভারত ১৩৩ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ভারত ৩-০ তে জয়ী

Previous Post

বিপিএল ড্রাফটে কে কোন ক্যাটাগরিতে?

Next Post

প্লেয়ার্স ড্রাফট : বিপিএলে কারা কেমন দল গড়ল

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
প্লেয়ার্স ড্রাফট : বিপিএলে কারা কেমন দল গড়ল

প্লেয়ার্স ড্রাফট : বিপিএলে কারা কেমন দল গড়ল

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD