Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

October 7, 2024
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সাকিব আল হাসান কি তার বিদায়ী টেস্ট বাংলাদেশে খেলতে পারবেন? -এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। বিদায়ী টেস্ট খেলতে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল সেটি দূর হতে যাচ্ছে।

দেশের মাঠ থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবসরের বেশ ভাল সম্ভাবনা আছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার।’

সাকিব এরইমধ্যে জানিয়েছেন-বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে এই ফরম্যাটকেও বিদায় জানানোর ঘোষণাটাও দিয়েছেন। কিন্তু তার দেশে ফেরা অনিশ্চিত। তিনি গত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। সেই সরকারের পতনের পর হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে। এ অবস্থায় দেশে এসে টেস্ট ম্যাচটি খেলে ফিরে যাওয়ার নিরাপত্তাটাও চাইলেন সাকিব।

সোমবার বোর্ড সভা শেষে সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক আহমেদ বলেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।’

এদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও রাখতে চায় না বিসিবি। একই দিনে ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই প্রবাদটা আপাত জাতীয় দলের কোচ প্রসঙ্গে ঠিক চলে না। তবে কোচকে আমরা রাখবো না। কিন্তু এখনো তার ছয়মাস আরো চুক্তি আছে। এখনো আমাদের আরো তিনটি সিরিজ আছে সামনে। আমরা চেষ্টা করছি, পজিটিভ কিছু হয়তো দেখতে পাবেন। আগের মতোই বলছি, খুব শিগগিরই ফল দেখতে পাবেন।’

বিসিবির সঙ্গে হেড কোচ হাথুরুসিংহের চুক্তির মেয়াদ হলো আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি। এই মেয়াদের আগে তার চুক্তি বাতিল করলে প্রায় দুই কোটি টাকা ক্ষতিপুরণ দিতে হবে তাকে।

Previous Post

বাংলাদেশকে অনায়াসে হারাল ভারত

Next Post

টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা মাহমুদউল্লাহর

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন?

টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা মাহমুদউল্লাহর

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD