Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলে দল কিনলেন শাকিব খান

October 2, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএলে দল কিনলেন শাকিব খান
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন জগতের তারকাদের ক্রিকেটপ্রেমের গল্পটা নতুন নয়। পাশের দেশ ভারতেই তেমনটা বেশি দেখা যায়। আইপিএল মানেই তারকার মেলা। সেখানে শাহরুখ খান-প্রীতি জিনতারাও দল কিনে হয়েছেন ক্রিকেটের অংশ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএলেও দেখা যাবে তেমন দৃশ্য। দল কিনলেন মেগাস্টার খ্যাত শাকিব খান।

বুধবার উন্মোচিত হলো আসছে বিপিএল ১১তম আসরে টিম ঢাকার অফিশিয়াল নাম। এবারের ঢাকা টিমের নাম নির্বাচন করা হলো ‘ঢাকা ক্যাপিটালস’। মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম ‘ঢাকা ক্যাপিটালস’। ঢাকার গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’ এর নাম ও লোগো উন্মোচনের মাধ্যমে ক্রিকেট টিমের যাত্রা ঘোষণা করেন।

গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছিলো নামের জন্য ক্যাম্পেইন। বিপিএল এর ১১তম আসরে ঢাকা টিমের জন্য নাম চেয়ে পোস্ট করা হয় রিমার্ক-হারল্যানের হোমকেয়ার এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের ফেসবুক পেইজে। সেই পোস্টগুলোতে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।

তাদের পাঠানো সব নামগুলো থেকে প্রাথমিকভাবে সেরা তিনটি নাম বাছাই করা হয়। এবং পুনরায় এই তিনটি নামের মধ্য থেকে একটি নাম নির্বাচনের আহ্ববান জানানো হলে, জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয় ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’ এর স্লোগান – ‘Together We Rise’।

শাকিব খান বলেন, “দেশ বিদেশে আপনারা যেভাবে রেস্পন্স করছেন আমরা সত্যিই অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত থাকুন”।

শাকিব খানের নাম জড়িত থাকায় দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর এবং ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, আতিক ফাহাদ (সিইও ঢাকা ক্যাপিটালস) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে টিমের নাম ঘোষণা করেন।

Previous Post

ভারতের কাছে হোয়াইটওয়াশড বাংলাদেশ

Next Post

১০ বছর পর বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
১০ বছর পর বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

১০ বছর পর বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD