Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খেলা না হওয়ায় হতাশ শান্ত

September 28, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন শান্ত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এমন একটা ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। ঠিক তাই হলো। কানপুর টেস্টে অঅজ শনিবার একটি বলও মাঠে গড়াল না।
আগের দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় দিন খেলা শুরুর সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়। কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠেই গড়ায়নি। দুপুরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে দেরি হয় ৩০ মিনিটের মতো। চেন্নাই টেস্ট থেকে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার বদলে দলে আসেন সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম।

যেখানে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারকে ফেরান আকাশ দিপ। উদ্বোধনী জুটি শেষ হয় ২৪ রানে। ২৪ বল খেলে রান না করে আউট হন জাকির হাসান। বাংলাদেশের টপ অর্ডারে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের রেকর্ড গড়েন জাকির।

সাদমান ইসলাম ফেরেন ২৪ রানে। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে রয়েছেন ব্যাটিংয়ে।

এদিকে বৃষ্টির কারণে খেলা না হওয়া হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর থেকেই বন্ধ। আজ সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত। আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল। এখনও ভালোই আছে। বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব।  আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’

Previous Post

বৃষ্টির দিনে মুমিনুলের লড়াই

Next Post

মিরাজ-রিয়াদকে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
মিরাজ-রিয়াদকে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

মিরাজ-রিয়াদকে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD