Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

September 11, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। সমালোচনার তোপের মুখে থাকা এই পরিচালকের পদত্যাগ ছিল সময়ের ব্যাপার মাত্র। বুধবার সরে দাঁড়ালেন তিনি। ১১ বছর পরিচালক হিসেবে কাজ করার পর আলোচিত-সমালোচিত এই ক্রীড়া সংগঠক এবার বিদায় বললেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিসিবিতে পরিবর্তনের হাওয়া বইছে। সভাপতি নাজমুল হোসেন পাপন পদত্যাগ করেন শুরুতেই। তারপর বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে পদত্যাগ করেন নাইমুর রহমান দুর্জয়। এবার সরে দাঁড়ালেন সুজন।

সম্ভাব্য ভবিষ্যৎ অনুমান করেই সরে দাঁড়ালেন তিনি। বিসিবির সম্ভাব্য ভবিষ্যৎ কাঠামোয় তাকে রাখা হবে না-এটা আঁচ করতে পেরেই সরে গেলেন বিদায়ী পাপনের ঘনিষ্ট বলে পরিচিত এই বোর্ড পরিচালক।

২০১৩ সালে বিসিবির প্রথম নির্বাচনে জিতে পরিচালক হন খালেদ মাহমুদ। তিনি সবশেষ ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। ক্রিকেট পরিচালনা বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি। নানা সময়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অলরাউন্ডার।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যে পরিবর্তনের ঝড়, তাতেই সরে যেতে বাধ্য হলেন সুজন। জাতীয় এর আগে ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালকের একজন জালাল ইউনুস পদত্যাগ করেন। আরেকজন আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় ক্রীড়া পরিষদ। ফারুক আহমেদের সঙ্গে নতুন পরিচালক হন নাজমুল আবেদীন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
গত৩০ অগাস্ট পদত্যাগ করেন উইমেন’স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেল।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD