Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

August 25, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্ন যখন সত্যি হলো! ঠিক তাই, পাকিস্তানকে তাদেরই মাঠে হারানো স্বপ্নেরই মতো। এর আগে কখনোই তেমনটা হয়নি। কিন্তু এবার দেশে যখন বন্যার্তদের আর্তনাদ তখনই কীনা উৎসবের উপলক্ষ্য নিয়ে এসেছেন নাজমুল হাসান শান্তর দল। পাকিস্তানের মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ!

২০০১ সাল থেকে বাংলাদেশ পাকিস্তান সফরে যাচ্ছে দল। কিন্তু বারবারই হতাশ হয়ে ফিরেছে। এবার সেই ব্যর্থতার গল্প পেছনে পড়ে থাকল। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে তাদেরই বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছে।

শেষ দুটো দিন স্বপ্নের মতো কাটল বাংলাদেশের। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে অনায়াসে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে প্রথমবার ১০ উইকেটে হারল পাকিস্তান।

রোববার টেস্টের শেষ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংস ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ। প্রথম ইনিংসের ১১৭ রানের লিড থাকায় জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রান। রান তাড়ায় জাকির হাসান ও সাদমান ইসলাম কোন উইকেট না হারিয়ে তুলে নেন জয়!

জয়ের নায়ক মুশফিকুর রহিম। তার ব্যাটে ১৯১ রান। সঙ্গে সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজরাও লড়লেন। আর বোলাররা শেষদিনে দেখালেন ম্যাজিক!

এই টেস্টে ম্যাজিক দেখালেন সাকিব আল হাসান। গড়লেন বিশ্বরেকর্ড! তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের উইকেট ৭০৭টি। তিনি টপকে যান কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে। ৩৬২ টেস্ট, ৩০৫ ওয়ানডে এবং ৩৮ টি-টোয়েন্টি মিলিয়ে ভেট্টোরি ৭০৫ উইকেট নিয়ে এতদিন সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার ছিলেন। রাওয়ালপিন্ডিতে আজ তাকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব!

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫/১০
পাকিস্তান ২য় ইনিংস: ৫৫.৫ ওভারে ১৪৬/১০ (শাফিক ৩৭, মাসুদ ১৪, বাবর ২২, শাকিল ০, রিজওয়ান ৫১, সালমান ০, আফ্রিদি ২, নাসিম ৩, শাহজাদ ৫*, আলি ০; শরিফুল ১১-২-২০-১, হাসান ১০-২-২০-১, সাকিব ১৭-৩-৪৪-৩, নাহিদ ৬-০-৩০-১, মিরাজ ১১.৫-২-২১-৪)।
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩০) ৬.৩ ওভা ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*; আফ্রিদি ২-০-৮-০, নাসিম ৩-১-৭-০, সালমান ১.৩-০-৯-০)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।

Previous Post

বাংলাদেশের জয় নাকি টেস্ট ড্র?

Next Post

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন কোথায়

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন কোথায়

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন কোথায়

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD