Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবকে নিয়েই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল

August 11, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবকে নিয়েই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনিশ্চয়তা শেষে জানা গেল-সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এই অলরাউন্ডারকে রেখেই দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সাকিবের টেস্ট দলে থাকা-না থাকা নিয়ে ছিল নানা গুঞ্জন ছিল। শেষ অব্দি এই তারকা ক্রিকেটারকে রেখেই ঘোষণা করা হয় দল। অবশ্য দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন না তিনি। দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে না থাকা মুশফিকুর রহিম পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরলেন। তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে ১২ আগস্ট পাকিস্তান সফরের জন্য দেশ ছাড়বে দল।২১ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান সফরের বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

টেস্ট ক্যারিয়ারের শুরুটা দুঃস্বপ্নে কাটল রবিনের

0
মাহফিজুলের সেঞ্চুরি, জাকির-ইমরানের ফিফটি
বিশেষ প্রতিবেদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD