Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

দাবা খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

July 5, 2024
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দাবা খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজের চেনা অঙ্গন। নিজের চেনা সব মানুষ। অন্য দিনগুলোর মতো এদিনও বাংলাদেশ দাবা ফেডারেশনে পা রাখেন তিনি। জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ড খেলা চলছিল। তিনিও খেলছিলেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিবের বিরুদ্ধে। কিন্তু এখানে খেলতে খেলতেই চির বিদায়। খেলার সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। এরপর দ্রুত হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫০ বছর বয়সে চলে গেলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন এই তারকা দাবাড়ু।

শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। এখানেই এনামুল হোসেন রাজীবের বিপক্ষে লড়ছিলেন জিয়া। ম্যাচটি চলার সময়ই হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত সবাই দ্রুত রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান তাকে। হাসপাতালে নেওয়ার পরই ডাক্তার নিশ্চিত করেন হার্ট অ্যাটাক হয়েছে। এরপর চেষ্টাতেও লাভ হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞানে পড়া জিয়া দাবাকেই বেছে নেন ক্যারিয়ার হিসেবে। ১৯৮৮ সালে জাতীয় দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন। ১৯৮৭ সালে আন্তর্জাতিক রেটিং লাভ করেন। ১৯৯০ সালে ফিদেমাস্টার, ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার হন জিয়াউর রহমান। ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। নিয়াজ মোর্শেদের পর জিয়া দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। তার একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার দাবায় এসেছেন বাবার পথ ধরে।

দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD