Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিউজিল্যান্ডে আরেকটি ‘প্রথম জয়’ বাংলাদেশের

December 27, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিউজিল্যান্ডে আরেকটি ‘প্রথম জয়’ বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশ দলের। আগের ম্যাচেই ওয়ানডেতে জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়! এবার আরও একটা ইতিহাস। বুধবার নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারাল বাংলাদেশ। এই প্রথম কিউইদের বিপক্ষে তাদের মাঠে ধরা দিল ২০ ওভারের ম্যাচে জয়!

এদিন দিবা-রাত্রির ম্যাচে কিউইদের করা ১৩৪ রান ৮ বল আগেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন লিটন কুমার দাস। ২৫ বলে ৪০ রানের জুটিতে তাকে সঙ্গ দিয়ে ১৬ বলে ১৯ করেন বোলিংয়ে ২ উইকেট নেওয়া শেখ মেহেদী। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচেরসেরা তিনিই!

টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে দশম ও সব মিলিয়ে দ্বাদশ ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটি। দশম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো ২০ ওভারের ম্যাচে হারাল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের করা ১৩৪ রান ৫ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ দল। ২ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন লিটন। মেহেদি করেন ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৯।

টস জেতার পর থেকেই দাপট ছিল বাংলাদেশের। নতুন বলে মেহেদি, শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। তারপর জিমি নিশাম ২৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শরিফুল তুলেন ৩ উইকেট। মেহেদি ও মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।

জবাবে নেমে রনি তালুকদার, নাজমুল হোসেন শান্তরা ফেরেন পাওয়ার প্লেতে। তবে দারুণ লড়েন লিটন। প্রথম ২৮ বলে স্রেফ ২২ রানে ছিলেন তিনি। পরের ৮ বলে নেন ২০ রান। তবে প্রায় ১৬ মাস পর ২০ ওভারের ক্রিকেটে ফিরে নায়ক মেহেদি। কিপটে বোলিংয়ে ১৪ রানে ২ উইকেটের পর অপরাজিত ১৯ রান।

গেল বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টেস্ট জেতে বাংলাদেশ। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি জয়। এই জয়ে এখন তিন সংস্করণেই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের চক্র পূর্ণ হলো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিল্ন ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মেহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, রনি ১০, শান্ত ১৯, সৌম্য ২২, হৃদয় ১৯, আফিফ ১, মেহেদি ১৯*; সাউদি ৪-০-১৬-১, মিল্ন ৩.৪-০-৩৯-১, নিশাম ১-০-৭-১, সিয়ার্স ৪-০-৩৬-১, সোধি ২-০-২০-০, স্যান্টনার ৪-০-১৬-১)

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান
সিরিজ: ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD