Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

শান্তর শতরানে মিরপুরে বাংলাদেশের রেকর্ড

June 14, 2023
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তর শতরানে মিরপুরে বাংলাদেশের রেকর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ক্রিকেটে এমন দিন কমই এসেছে বাংলাদেশের। দিনভর রান উৎসব। মাঝে অবশ্য দল উইকেট হারিয়েছে পাঁচটি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বুধবার বাংলাদেশ ১ম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৩৬২ রান। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অবশ্য মিরপুরে এটি সর্বোচ্চ।

শুরুতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মাহমুদুল হাসান জয়ের ফিফটির পর শেষ বিকেলে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজের জুটিতে প্রথম দিনটা ছিল বাংলাদেশের। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত। শান্ত সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংসে রাঙিয়েছেন। ৭৬ রান জয়ের ব্যাটে। মুমিনুল ১৫ রান। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া লিটন দাস ৯।

যদিও জাকির হাসানকে হারায় বাংলাদেশ। এরপরই নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় পথ দেখান। দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েন শান্ত-জয়। রহমত শাহর বলে লেট কাট করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি। জয় ফেরার আগেই নিজের সেঞ্চুরি করেন শান্ত। আমির হামজার বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন এই ব্যাটার। তার আগে ২৩ চার ও ২ ছয়ে সাজান ১৭৫ বলে করেন ১৪৬। ২৪ বছর বয়সী ব্যাটারের সেঞ্চুরি আছে আরও দুটি। কিন্তু দেশের মাটিতে এটিই প্রথম। 

প্রথম দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। ৫ উইকেটে ৩৬২ রান তুলেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম দিনে এটি সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ৩৬১ রান এত দিন ছিল নাম্বার ওয়ানে। এই মাঠে বাংলাদেশের আগের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩০ রান, ২০১০ সালে করেছিল ইংল্যান্ডের সঙ্গে।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ ৩৭৪ রান। যেটি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালের চট্টগ্রাম টেস্টে করে টাইগাররা।

এদিকে বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটন দাসের। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত এক বছর ধরে টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১, লিটন ৯, মিরাজ ৪৩*; ইয়ামিন ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)

প্রথম দিন শেষে

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD