Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন?

May 18, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এ বছরই ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বসেরার লড়াই। সেই বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হবে তা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার এনিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি পাপন জানালেন, বিশ্বকাপের একাদশের ব্যাপারে সাংবাদিকদের মত চাইবেন। একইসঙ্গে জানালেন-বিশ্বকাপ দলে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও। পাপন বলেন, ‘স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। ব্যাটিংয়ের দিক থেকে আফিফ, মাহমুদউল্লাহ দুজনেরই ব্যাটিং অনুযায়ী থাকতে পারে।’

ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পাপন বলেন, ‘দেখুন, এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি। কিন্তু ওখানে মনে হয়েছে ক্রিকেট নিয়ে অনেকের কোন ধারণাই নেই। মন্তব্য করেই যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন, তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইবো যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কী বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কী মনে করেন কাকে খেলানো উচিত।’

একাদশ নিয়ে নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘দেখুন-তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব- এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দেবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বললাম। আমার ধারণা ওপেনিংয়ে একজনকে তারা নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’

সঙ্গে পাপন আরও যোগ করেন, ‘দলে আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, এবাদত, মুস্তাফিজ আছে; যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে ছয়টা বোলার নিয়ে খেলতে গেলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD