Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জুনেই আসছে আফগানিস্তান

May 17, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জুনেই আসছে আফগানিস্তান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আপাতত ছুটির মেজাজে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ঈদের আগেই ফের ব্যস্ততা শুরু হয়ে যাবে তাদের। কারণ ঈদ উল আযহার আগেই সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই দফায় হবে তাদের এই সফর। যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের সঙ্গে তারা খেলবে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি।

ঈদুল আযহার বিরতি থাকবে টেস্ট ও ওয়ানডে আর টি-টুয়েন্টির মাঝখানটায়। ঈদের আগে টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ঈদের পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। বুধবার দ্বিপক্ষীয় সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগেও বাংলাদেশে এসেছে আফগানিস্তান। কিন্তু এবার এক মিশনে তিন সংস্করণের সিরিজ খেলতে এবারই প্রথম আসছে। দুই ভাগের সফরে ১০ জুন প্রথমবার ঢাকায় আসবেন রশিদ খানরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট শুরু হবে আগামী ১৪ জুন। এরপর তিনটি ওয়ানডে খেলতে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানরা।

এই সময়টাতে বাংলাদেশ দল থাকবে ঈদ উল আযহার ছুটিতে। তারপর দ্বিতীয় দফায় ১ জুলাই বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই।

তারপরই টি-টুয়েন্টি মিশন। সিরিজ হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ ১৪ ও ১৬ জুলাই। তারপর ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগান দল। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করে আফগানিস্তান।

ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। যদিও দুই দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD