Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চট্টগ্রামে রেকর্ড গড়তে পারবে বাংলাদেশ?

December 16, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চট্টগ্রামে রেকর্ড গড়তে পারবে বাংলাদেশ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ বেলায় এসে যেন স্বস্তি মিলল। সামনে ৫১৩ রানের বিশাল লক্ষ্য। এমন দৃশ্যপটে নেমে খেই হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। তবে শেষ বিকেলে ১২ ওভার ব্যাটিং করেও উইকেট থাকল অক্ষত। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান খেললেন দেখে-শুনে। তাতেই ২য় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলল ৪২ রান।

জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত আছেন। চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের আরও চাই ৪৭১ রান। ভারতের দরকার ১০ উইকেট। সন্দেহ নেই এগিয়ে থেকেই শনিবার টেস্টের চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ দল। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে টেস্টের পুরো দুই দিন।

নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দেখে শুনে খেললে হয়তো হারের ব্যবধানটা কমাতে পারবে বাংলাদেশ। তবে জয়ের স্বপ্ন দেখাটা দুরহ। রীতিমতো রেকর্ডই গড়তে হবে টাইগারদের। ২০০৯ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। এবার আরও বড় চ্যালেঞ্জ।

প্রথম ইনিংসে দৃঢ়তা দেখানো জাকির ২৮ বলে তিন চারে ২০ রানে অপরাজিত। অভিষেকে হতাশ করছেন না তিনি। প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হওয়া শান্ত এবার লড়ছেন। ৪২ বলে তিন চারে ২৫ রানে অপরাজিত তিনি।

শুক্রবার দাপট দেখালেন চেতেশ্বর পূজারা। ৫২ ইনিংস পর প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই ভারতীয় ব্যাটার। প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন‌্য সেঞ্চুরি মিস করেন এই ডানহাতি। এবার ক‌্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন পূজারা। পুজারার সেঞ্চুরির পরপরই ভারতের অধিনায়ক লোকেশ রাহুল ইনিংস ঘোষণা করেন। ২ উইকেটে ভারতের রান ২৫৮। প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থাকায় ভারতের লিড ৫১২।

পূজারা ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলি ২৯ বলে ১৯ রানে অপরাজিত। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ১৩৩.৫ ওভারে ৪০৪ (শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদিপ ৪০, উমেশ ১৫, সিরাজ ৪; ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৪৬-১০-১৩৩-৩, মিরাজ ৩১.৫-৬-১১২-৪, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৫.৫ ওভারে ১৫০ (মিরাজ ২৫, ইবাদত ১৭; সিরাজ ১৩-২-২০-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১৬-৬-৪০-৫, আকসার ৮.৫-৪-১০-০)।

ভারত ২য় ইনিংস: ৬১.৪ ওভারে ২৫৮/২ ইনিংস ঘোষণা (রাহুল ২৩, গিল ১১০, পুজারা ১০২, কোহলি ১৯; খালেদ ১৩-০-৫১-১, তাইজুল ২৩.৪-৩-৭১-০, মিরাজ ১৪-১-৮২-০, ইয়াসির ৬-০-২৮-০, লিটন ২-০-১৩-০, শান্ত ৩-০-১২-০)

ভারত ২য় ইনিংস: ৬১.৪ ওভারে ২৫৮/২ ইনিংস ঘোষণা (রাহুল ২৩, গিল ১১০, পুজারা ১০২, কোহলি ১৯; খালেদ ১৩-০-৫১-১, তাইজুল ২৩.৪-৩-৭১-০, মিরাজ ১৪-১-৮২-০, ইয়াসির ৬-০-২৮-০, লিটন ২-০-১৩-০, শান্ত ৩-০-১২-০)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩) ১২ ওভারে ৪২/০ (শান্ত ২৫, জাকির ১৭; সিরাজ ৩-০-১১-০, উমেশ ১-১-০-০, অশ্বিন ৫-১-২৩-০, আকসার ২-০-৪-০, কুলদিপ ১-০-৪-০)

চট্টগ্রাম টেস্ট তৃতীয় দিন শেষে

Previous Post

এবার খেলবেন নাসির-নাঈমরা

Next Post

বিজয় দিবসের আনন্দে সামিল ক্রিকেটাররা

Related Posts

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

2
নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

15
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

10
Next Post
বিজয় দিবসের আনন্দে সামিল ক্রিকেটাররা

বিজয় দিবসের আনন্দে সামিল ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আজ শুরুতেই ধাক্কা খেলেও পরে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর হাল...

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
15

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD