Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবকে দেখে আত্মবিশ্বাসী পাপন

August 18, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব যে কারণে সফরে যেতে রাজী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সেই শুরু থেকেই ২০ ওভারের ক্রিকেটে কিছুতেই ছন্দে নেই বাংলাদেশ। সাফল্য নেই বললেই চলে। সবশেষ জিম্বাবুয়ের কাছে দল হেরেছে সিরিজ। সেই ধাক্কা সামলে উঠার আগেই এবার এশিয়া কাপ। এ মাসের শেষ দিকে লড়াই। যেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে কিছু একটা করে দেখাতে চায় টাইগাররা। দলের নেতৃত্বে এসেছেন সাকিব আল হাসান।

ক্যাপ্টেন মিরপুরের শেরেবাংলায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মাঠে ফিরেছেন সবার আগে। নিয়মিত অনুশীলনে বিগ হিটিং অনুশীলন করছেন। এমন আত্মবিশ্বাসী সাকিবকে দেখে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বোর্ড প্রধানের মনে হয়েছে, বড় প্রতিযোগিতার আগে অধিনায়কের এমন মনোভাবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার মিরপুরে হাজির হয়েন নাজমুল হাসান পাপন দেখলেন অনুশীলন। এরপর গণমাধ্যমে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। অনেকের সঙ্গেই কথা হয়, সোহান-লিটন দাসের সঙ্গেও। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজকে জানতে চাচ্ছিলাম যে ওর (সাকিব) কী মনে হচ্ছে। একটা ব্যাপার দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো অবশ্য সবসময়ই আত্মবিশ্বাস থাকে। তবে এই মুহূর্তে বেশি জরুরি এটা থাকা।’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘দেখুন, জিততে পারবো, এই বিশ্বাসটা থাকতে হবে। খেলতে গেলাম, হারা-জেতা নিয়ে আমার কথা নেই। কিন্তু জিততে পারবো, এই বিশ্বাস খেলার মধ্যে থাকা জরুরি। এটা দেখতে পেরেছি, আমি খুশি। হার-জয় বড় কথা নয়, এবার ভালো খেলার চেষ্টা করবো।’

এর আগে ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দুইবারই ভারতের কাছে হার। এবার অবশ্য ২০ ওভারের ক্রিকেট। তার আগে দলের মানসিকতার বদল চান পাপন। বলেন, ‘পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা। এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পরেই। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কিনা জানি না। আমাদের মাথায় যদি চিন্তা ধারা থাকে আমরা উন্নতি করতে চাই। এই চিন্তা যদি এশিয়া কাপ থেকে শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে।’

দলে একজন পাওয়ার হিটিংয়ের সমস্যা কাটাতে একজন বিশেষজ্ঞ কোচেরও দরকার মনে করছে বিসিবি। বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স বোর্ড সভাপতির বাসায় গিয়ে তাকে আশ্বস্ত করেছেন এই দিকটা সামলাতে পারেন তিনি। পাপন বলেন, ‘আমরা একটা চিন্তা করেছিলাম পাওয়ার হিটিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ আনব কিনা। তখন জেমি (সিডন্স) এসে বলল ও এই ব্যাপারে স্পেশালাইজড আছে। আমাদের মূল সমস্যা যেটা দেখি টি-টোয়েন্টিতে। আমাদের খেলোয়াড় কিন্তু আছে। সমস্যা হচ্ছে আমাদের মাইন্ডসেট বদল করতে হবে।’

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD