Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবদের ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীরাম

August 19, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবদের ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীরাম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কোচিং স্টাফ। বাংলাদেশ জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালটেন্ট হয়েছেন ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ছুটির দিনের বিকেলে বিসিবির পাঠানো এই বিবৃতিতে মন্তব্য আছে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীধরনও। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য ৪৬ বছর বয়সী ভারতীয় এই কোচের দেরি সইছে না।

সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম। তাকে নিয়োগের ব্যাপারটি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি নিশ্চিত করেছেন। পাপন বলেন, ‘শ্রীরামকে আমরা শর্ট লিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা তার। সে কোচ হিসেবে আসছে না, নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে তিনি।’

সঙ্গে জানা গেছে, এশিয়া কাপে নতুন প্রধান কোচ দেখা যেতে পারে বাংলাদেশ দলে। বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টুয়েন্টির দায়িত্ব থেকে মুক্তি সরাতে চায় বিসিবি। ডমিঙ্গো, শ্রীরাম ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আগামী সোমবার এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন পাপন।

শ্রীরাম ভারতের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমার হলেও আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন ভাল নয়। ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ৮টি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে শিকার করেন ৮৫ উইকেট।

অস্ট্রেলিয়া ‘এ’ দলে কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে ড্যারেন লিমান অস্ট্রেলিয়ার কোচ হওয়ার পর স্পিন পরামর্শক করা করা হয় তাকে। ছয় বছর অস্ট্রেলিয়া জাতীয় দলে নানা ভূমিকায় কাজ করেছেন। এরপর আইপিএল দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কোচও ছিলেন।

আগামী ২৭ আগষ্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু এবারের এশিয়া কাপ। ৩০ আগষ্ট বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD